শীতের আমেজেই কাটবে পুজোর মরসুম

বেশ ভালো রকমই অনুভব করা যাচ্ছে শীতের আমেজ । তবে মূলত থাকছে পরিষ্কার আকাশ । আবহাওয়া দফতর জানাচ্ছে সকাল সন্ধ্যে শীতের আমেজেই কাটবে পুজোর মরসুম । দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরো একটু নামতে পারে বলেই খবর ।

শনিবার ও রবিবারও থাকছে শীতের আমেজ । তবে এসপ্তাহেও পাকাপাকি সেভাবে শীত পড়বে না বলেই জানা যাচ্ছে । তাও শীতের অনুকূল পরিস্থিতি বজায় থাকবে রাজ্যে । কলকাতায় এই সপ্তাহে তাপমাত্রা কুড়ির নিচে নামবে বলে জানা যাচ্ছে । সপ্তাহের শেষ দিকে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির নিচেই নেমে যাবে । তবে আগামী ৪-৫ দিন কলকাতার তাপমাত্রা ২০ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর ।

পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে রয়েছে । অন্যদিকে পশ্চিমের জেলায় ১৫ ডিগ্রিতে পৌঁছবে পারদ । তবে এই সপ্তাহের শেষে তাপমাত্রা নামতে পারে; বাড়বে শীতের আমেজ । আগামী চার পাঁচ দিনে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে ।

একই সঙ্গে জানা যাচ্ছে, এই মুহূর্তে বঙ্গোপসাগরে রয়েছে একটি অক্ষরেখা । পূবালি অক্ষরেখা রয়েছে শ্রীলংকা থেকে অন্ধ্রপ্রদেশ এলাকা পর্যন্ত । সূত্রের থেকে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে বৃহস্পতিবার ।

দক্ষিণবঙ্গে থাকবে পরিষ্কার আকাশ । আগামী কয়েকদিন কলকাতাতে ২০ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে তাপমাত্রা । মেঘ কেটে যাওয়ায় দিনের বেলায় কিছুটা উষ্ণতা অনুভব করা যাবে । বাতাসে জলীয় বাষ্প থাকায় কলকাতা সহ সংলগ্ন এলাকায় কিছুটা অস্বস্তি হতে পারে । তবে সকাল সন্ধ্যে শীতের আমেজ ক্রমশই বাড়বে বলে মনে করা হচ্ছে । পাশাপাশি পশ্চিমের জেলায় শীতের আমেজ একটু বেশি থাকবে বলেই খবর পাওয়া গিয়েছে ।

ইতিমধ্যেই পুরুলিয়ার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে । বাঁকুড়াতেও ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমেছে পারদ । আগামী চার দিনে রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে বলেই মনে করা হচ্ছে । সপ্তাহের শেষ দিকে পারদ নামার ইঙ্গিত দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে ।

উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলেই খবর । তবে শীতের আমেজ ক্রমশ বাড়বে সেই স্থানে । আপাতত থাকছে পরিষ্কার আকাশ । আগামী তিন চার দিনে উত্তরবঙ্গে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলেই মনে করা হচ্ছে ।

কলকাতায় শুক্রবার থেকে পারদ আরও একটু নামবে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের । শুক্রবার ও শনিবার ২০ ডিগ্রির নিচে তাপমাত্রা নেমে যেতে পারে বলে দেওয়া হয়েছে পূর্বাভাস । ধীরে ধীরে কমবে রাতের তাপমাত্রাও ।বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.১ ডিগ্রি সেলসিয়াস । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস । বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ছিল ৫০ থেকে ৮৯ শতাংশ ।

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর-পশ্চিমের পার্বত্য এলাকার বেশ কিছু রাজ্যে আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে ।একই সঙ্গে থাকছে হালকা বৃষ্টির সম্ভাবনাও । এ সপ্তাহের শেষের দিকে উত্তর পশ্চিমের পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনাও এড়ানো যাচ্ছে না । পূবালী হাওয়ায় দক্ষিণ ভারতে বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে । বুধবার ও বৃহস্পতিবার প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে তামিলনাড়ু এবং কেরালাতে । বৃষ্টি হতে পারে অন্ধ্রপ্রদেশ, কেরালা, মাহে, তামিলনাড়ু, কর্নাটক, পন্ডিচেরি ও করাইকালে । বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিও হতে পারে বলে জানা গিয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube