বৃহস্পতিবার থেকেই আকাশের মুখ ভার। রাতে ও ভোরে কয়েক দফায় বৃষ্টি হয়েছে কাকদ্বীপ সহ সুন্দরবন উপকূলীয় এলাকায়। সকাল থেকে দমকা বাতাস বইতে শুরু করেছে। বেলা যত বাড়ছে, ততই আকাশ কালো মেঘে ঢেকে যাচ্ছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে তা ক্রমশ শক্তিশালী হয়ে, গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বৃহস্পতিবার থেকে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করেছে মৎস্য দফতর । এই মুহূর্তে সমুদ্র উত্তাল। প্রশাসনের পক্ষ থেকে মৎস্যজীবীদের আগামী দুই দিন নদীতে ও সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । শুক্রবার উপকূলীয় জেলা গুলিতে বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।
মহকুমা প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগ মোকাবিলায় সব রকমের ব্যবস্থা রাখা হয়েছে। সেচ দপ্তরের আধিকারিকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ব্লক অফিস ও পঞ্চায়েত গুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে। বেহাল নদী ও সমুদ্র বাঁধগুলির উপর নজর রাখতেও বলা হয়েছে। সমগ্র পরিস্থিতি দিকে নজর রাখছে মহকুমা প্রশাসন।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

