শীতের আমেজেও নিম্নচাপের ছায়া

ধীরে ধীরে পাওয়া যাচ্ছে শীতকালের আভাস । তবে মঙ্গলবার থেকে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনাও দেখা দিচ্ছে । এরই মধ্যে সামান্য বাড়তে পারে রাতের তাপমাত্রা । আবহাওয়া সূত্রে জানা যাচ্ছে, আপাতত শীতের আমেজ বজায় থাকবে রাজ্যে।

অন্যদিকে এ সপ্তাহেই নিম্নচাপ দেখা দেবে বঙ্গোপসাগরে । দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত । এই ঘুর্নাবর্ত থেকেই আগামী ২৪ ঘন্টায় বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ । দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগর এলাকাতে কাল সোমবার ২৭ নভেম্বর নিম্নচাপ তৈরির সম্ভাবনা থাকচ্বছে । পরবর্তী দুই দিনে এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে । ২৯ নভেম্বর, বুধবার, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘনীভূত হবে গভীর নিম্নচাপ । প্রাথমিকভাবে এর অভিমুখ থাকবে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অর্থাৎ অন্ধ্রপ্রদেশ উপকূল ।‌

রবিবার এবং বৃহস্পতিবার একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ করার সম্ভাবনা রয়েছে । এই ঝঞ্ঝার প্রভাবে নভেম্বরের শেষ ও ডিসেম্বরের শুরুতে আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে উত্তর পশ্চিম ভারতে ।একই সঙ্গে একটি ঘুর্নাবর্ত রয়েছে দক্ষিণ পূর্ব ও দক্ষিণ পশ্চিম আরব সাগরে । এই ঘুর্নাবর্ত থেকে একটি অক্ষরেখা রয়েছে আরব সাগর থেকে গুজরাট পর্যন্ত ।

দক্ষিণবঙ্গ রাতের তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলোতে । আপাতত আকাশ পরিষ্কার থাকবেই বলেই জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে । মঙ্গলবার-বুধবার থেকে আংশিক মেঘলা আকাশ থাকবে । আপাতত শীতের আমেজ বজায় থাকবে বলেই খ্যবর । অন্যদিকে কলকাতায় তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াস । সকাল সন্ধ্যে থাকছে শীতের আমেজ । পশ্চিমের জেলায় শীতের আমেজ একটু বেশিই থাকবে বলে পূর্বাভাস । পশ্চিমের জেলাগুলিতে কার্যত শীতের অনুকূল পরিস্থিতি থাকছে । ইতিমধ্যেই পুরুলিয়া বাঁকুড়া সহ পশ্চিমের বেশ কিছু জেলায় তাপমাত্রা ১৫-১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমেছে । নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম পশ্চিমের জেলাতেও ।

উত্তরবঙ্গে আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে নভেম্বরের শেষ দিকে দার্জিলিং কালিম্পং এ হালকা বৃষ্টির পূর্বাভাস। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। শীতের আমেজ ক্রমশ বাড়বে। আগামী তিন চার দিনে উত্তরবঙ্গে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে বলেই খবর । তবে জানা যাচ্ছে নভেম্বরের শেষ অথবা ডিসেম্বরের শুরুতে হালকা বৃষ্টি হতে পারে পার্বত্য এলাকায় । উত্তরবঙ্গের বাকি জেলাতে একই রকম পরিবেশ সহ আরও চার-পাঁচ দিন থাকবে শুকনো আবহাওয়া ।

কলকাতায় রবিবার থাকবে পরিষ্কার আকাশ । আপাতত একই রকম থাকবে রাতের তাপমাত্রা । সকাল সন্ধ্যা শীতের হালকা আমেজ থাকলেও বেলার দিকে সামান্য উষ্ণতা বাড়ার সম্ভাবনা রয়েছে । মঙ্গলবার ও বুধবার নাগাদ আবহাওয়ার পরিবর্তন হতে পারে । শীতের আমেজ কমে বাড়বে উষ্ণতা । এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৪ ডিগ্রি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ছিল ৪৬ থেকে ৯৪ শতাংশ ।

আগামী দুই-তিন দিন কুয়াশা থাকবে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে । আসাম, বিকানেরর, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরাতে ভোর বেলায় কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে । মঙ্গলবার থেকে তাপমাত্রা কমতে পারে উত্তর-পশ্চিম ভারত-পশ্চিম ভারত এবং মধ্য ভারতের বেশ কয়েকটি রাজ্যে । অন্যদিকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টি ও হালকা ঝড়ের আশঙ্কা রয়েছে । নভেম্বরের শেষ ক’টা দিনে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে । পূবালী হাওয়ায় দক্ষিণ ভারতে বৃষ্টির সম্ভাবনা থাকছে । একই সঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে তামিলনাড়ু এবং কেরালাতেও । বৃষ্টি হতে পারে অন্ধ্রপ্রদেশ, কেরালা, মাহে, তামিলনাড়ু, কর্নাটক, পন্ডিচেরি ও করাইকালে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিও হতে পারে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube