বোমার কবলে শৈশব!

ফের বোমা বিস্ফোরণের ঘটনা, এবার মুর্শিদাবাদের ফারাক্কাতে । বুধবারের বোমা বিস্ফোরণের ঘটনাতে আহত তিনজন শিশু । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়েই ঘটে যায় এই বিপত্তি ! ঘটনায় আহত হয় দুইজন বালিকা ও একজন বালক ।

বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে শিশু আহত হওয়ার ঘটনা এই রাজ্যে আকছার ঘটেছে । ফের সেই ঘটনারই পুনরাবৃত্তি হল । বল ভেবে বোমা তুলতে গিয়ে ঘটে গেল বড় বিপদ । বোমা ফেটে আহত হল তিনজন শিশু । ঘটনাটি ঘটেছে বুধবার সকালে মুর্শিদাবাদ জেলার ফারাক্কা থানার অন্তর্গত শঙ্করপুর গ্রামের হাউস নগরের রাস্তার উপর ।

এইদিনের ঘটনায় জানা গিয়েছে স্থানীয় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খিচুড়ি আনতে গিয়েছিল ওই তিনজন শিশু । খাবার নেওয়ার আগেই পুকুরের কাছে ‘রঙিন’ বোমা দেখতে পেয়ে বল ভেবে হাতে তুলে নেয় একজন । এরপরেই ঘটে দুর্ঘটনা! বোমা হাত ছাড়া হতেই ঘটে বিস্ফোরণ ।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে জানা পুলিশ সূত্রে জানা যায়, মাস তিনেক আগে ফারাক্কা থেকে পুলিশ এই ‘রঙিন’ বোমা উদ্ধার করে । যা দেখতে হুবহু খেলনা বলের মতো । সেই বোমাকেই বল ভেবে ফের বিপর্যয়ের মুখে রাজ্যের শিশুর শৈশব । ঘটনায় স্বভাবতই আতঙ্কিত আহত শিশুদের বাড়ির লোক ।

গুরুতর আহত অবস্থায় ওই তিনজনকেই ভর্তি করা হয়েছে জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ । সূত্রের খবর, ইতিমধ্যেই সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন । তবে এহেন ঘটনা বারংবার ঘটায় প্রশ্নের মুখে এই রাজ্যের শিশুদের ভবিষ্যৎ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube