মুর্শিদাবাদের কান্দিতে ১৪টি উট রাখার অভিযোগে গ্রেফতার করা হল এক ব্যক্তিকে । ধৃতকে দেওয়া হল তিনদিনের পুলিশি হেফাজতে নির্দেশ । স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, গত তিন দিন ধরে ওই উটগুলিকে এনে রেখেছিলেন অভিযুক্ত । সোমবার রাতে পুলিশের জাওলে ধরা পড়ে যান অভিযুক্ত আল্লারাখা সেখ ।
স্থানীয় সূত্রে খবর, ধৃত ব্যক্তি রাজস্থান থেকে নিয়ে এসেছিলেন ১৪টি উট । জানা যাচ্ছে, সেই উট এলাকায় বিক্রি করার উদ্দেশ্য ছিল তাঁর । উট রাখার অভিযোগে সোমবার গ্রেফতার করা হল আল্লারাখা সেখ নামের এক ব্যক্তিকে । ধৃতকে কান্দি মহকুমা আদালতে তোলা হলে তাঁকে তিনদিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয় মহকুমা আদালত ।
এদিনের ঘটনায় কান্দি মহকুমা আদালত সূত্রে জানা গিয়েছে, কান্দি থানার অন্তর্গত মহালন্দীর চাঁদপুর এলাকার বাসিন্দা ধৃত আল্লারাখা সেখ । গত তিনদিন আগে ১৪টি উট এনে হাজির করেন তিনি । রাজস্থান থেকে নবাবের জেলায় উট নিয়ে এসে সেটা চড়াদামে বিক্রি করার পরিকল্পনা ছিল তাঁর । খবর পেয়েই সোমবার রাতে পুলিশ আল্লারাখা সেখকে গ্রেফতার করে ।
ধৃতের বিরুদ্ধে আইপিসি ১৮৮, ৩৭৯, ৪১১, ৩৪ ও ১১(১) ‘প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিম্যালস’ ধারায় মামলা রুজু করে মঙ্গলবার দুপুরে তাঁকে কান্দি মহকুমা আদালতে পেশ করে পুলিশ । কান্দি মহকুমা আদালতের বিচারক ভাস্কর মজুমদার সমস্ত দিক বিবেচনা করে তাকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বলে আদালত সূত্রে জানা গিয়েছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

