বেহাল অবস্থা ব্রিজের, বিক্ষোভে স্থানীয়রা

দীর্ঘ ১৫ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে ব্রিজ । স্থানীয় বাসিন্দারা অভিযোগ তুলছেন, এই নিয়ে কোনও হেলদোল নেই স্থানীয় প্রশাসনের । ক্রমাগত দুর্ঘটনার শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা । তারই প্রতিবাদে মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা ।

ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নম্বর ব্লকের কুদিতে । দীঘা-এগরা রাজ্য সড়কের ওপর পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকার স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবকেরা । জানা গিয়েছে ৩ দিন আগে হামারজিতা গ্রামে তপন ঘড়াই নামের এক ব্যক্তি তার স্ত্রী ও ছেলেকে নিয়ে কুদি যাচ্ছিলেন । সেখানে যাওয়ার সময় ব্রিজ থেকে পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হন তাঁরা । গুরুতর চোট পান তপনের স্ত্রী ও ছেলে ।

আজ মঙ্গলবার সেই ঘটনাকে কেন্দ্র করে কুদিতে ব্যাপক উত্তেজনা ছড়ায় । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এগরা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে । এগরা ১ নম্বর ব্লকের বিডিও ঘটনাস্থলে পৌঁছন । তিনি আশ্বাস দেন দ্রুত এই ব্রিজের মেরামতির ব্যবস্থা করবেন । বিডিওর আশ্বাস দেওয়ার পর অবরোধ তুলে নেন এলাকাবাসী ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube