জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে মা সারদার জন্মভিটে, বাঁকুড়ার জয়রামবাটি মাতৃমন্দিরে প্রতিবছরের মতো এই বছরও অগণিত ভক্ত সমাবেশ হয়েছে । পুজোর ক’টা দিন সকাল থেকেই শুরু হয়েছে পুজো । মঙ্গলবার নবমীতেও ধরা পড়ল সেই একই ছবি । সেজে উঠেছে জয়রামবাটি ।
জয়রামবাটি মাতৃমন্দিরে চলছে জগদ্ধাত্রীর আরাধনা । জগৎ জননী, বিশ্ব জননী মা সারদার পারিবারিক পুজো এই জগদ্ধাত্রী পুজো । মা সারদার মা শ্যামা সুন্দরী দেবী এই পুজো শুরু করেছিলেন । মা সারদা নিজেও এই পুজো পরিচালনা করেছিলেন । জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে মা সারদার জন্মভিটে জয়রামবাটি মাতৃমন্দিরে প্রতিবছরের মতো এই বছরও অগণিত ভক্ত সমাবেশ হয়েছে ।
জয়রামবাটি মঠের মহারাজ, স্বামী পররূপানন্দ মহারাজ জানান, মা সারদার মা শ্যামা সুন্দরী দেবী গ্রামের কালী পুজোর ভোগ রান্নার জন্য চাল যুগিয়ে রাখতেন । কোন কারণ বসত সে চাল না নেওয়ার জন্য শ্যামা সুন্দরী দেবী দুঃখ পেয়ে শুয়ে পড়েন । সেই সময় জগদ্ধাত্রী দেবী তাঁকে দর্শন দিয়ে জানান তিনিই এই ভোগ গ্রহন করবেন । সেই থেকেই জগদ্ধাত্রী পুজোর সূচনা হয় জয়রামবাটিতে ।
১৮৭৭ সাল থেকে আজও সেই নিয়ম নিষ্ঠা সহকারে পালিত হয়ে আসছে জগদ্ধাত্রী দেবীর আরাধনা । একই রকমভাবে বিতরণ করা হয় প্রসাদও । মাতৃ মন্দিরের এই জগদ্ধাত্রী দেবীর পুজো ও প্রসাদ গ্রহণের জন্য সকাল থেকেই ভিড় জমিয়েছেন ভক্তরা । ভক্তদের সাথে মাতৃমন্দিরের এক আত্মিক যোগ রয়েছে বলেই জানিয়েছেন ভক্তরা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

