চলছিল পারিবারিক অশান্তি । আর তার জেরেই স্ত্রীকে অ্যাসিড ছুঁড়ে মারলেন স্বামী! রবিবাসরীয় সকালে হাওড়ার জগৎবল্লভপুর ঘটে গেল এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ।
ঘটনাটি ঘটেছে জগৎবল্লভপুর থানার অন্তর্ভুক্ত মুন্সিরহাট নরেন্দ্রপুর ধর্মতলা এলাকায় অনুপ বাগ নামের এক ব্যক্তি নিজের স্ত্রীকে অ্যাসিড ছুঁড়ে মারলেন । রবিবারের এই ঘটনায় গুরুতর আহত হন তাঁর স্ত্রী সুস্মিতা বাগ ।
আক্রান্ত মহিলার পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে পারিবারিক অশান্তির কারণে স্বামী অনুপ বাগ তার স্ত্রী সুস্মিতা বাগের ওপর অ্যাসিড ছুঁড়ে মারেন । তাতে গুরুতর আহত হন সুস্মিতা বাগ । এই ঘটনার পর তড়িঘড়ি তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য তাঁকে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । স্থানীয় সূত্রে জানা যাচ্ছে আক্রান্ত মহিলার মাথা ও শরীরের একাংশ ক্ষত হয়েছে এই এ্যাসিড হামলায় । ঘটনার কথা ছড়িয়ে পড়তে খবর দেওয়া হয় জগৎবল্লভপুর থানায় ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে হামলাকারী স্বামী অনুপ বাগ একটি কারখানার শ্রমিক । এদিনের ঘটনায় জানা যাচ্ছে প্রায় বেশ কিছু দিন ধরেই দম্পতির মধ্যে অশান্তি লেগে থাকত বলেই স্থানীয় সূত্রে খবর ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

