পুলিশ সুপারের সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট হ্যাক করে সাধারণ মানুষের সাথে আর্থিক প্রতারণা করার অভিযোগ উঠেছিল । এই ঘটনায় শনিবার পুরুলিয়া সাইবার ক্রাইম পুলিশ গ্রেপ্তার করল দুই অভিযুক্তকে । উত্তর চব্বিশ পরগনা থেকে গ্রেফতার করা হয় ২ জন অভিযুক্তকে ।
উত্তর চব্বিশ পরগনার হাবড়া থানা এলাকা থেকে ২ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম রাহুল ঘটক ও শান্তু মাঝি । তাদের বাড়ি হাবড়া থানার হাবড়া পৌরসভা এলাকায় । শনিবার সকালেই পুরুলিয়া জেলার পুলিশের একটি বিশেষ দল হাবড়া পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করে নিয়ে আসেন পুরুলিয়ায় ।
রবিবার তাদেরকে জেলা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে । তার আগে সাংবাদিক বৈঠক করে পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান অভিযুক্তরা তার সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট হ্যাক করে তার পরিচিতদের কাছে বিভিন্ন আর্টিকেল বিক্রি করার নামে প্রতারণা করেছে । এই খবর জানার পর জেলা পুলিশের তরফে সাইবার থানায় গত ৩১শে আগস্ট একটি মামলা দায়ের করা হয় । এরপরই সাইবার থানা এই মামলার তদন্ত শুরু করে । তদন্তে পুলিশ এই যুবকদের হদিস পান ।
তারপরেই শনিবার পুরুলিয়া থেকে সাইবার ক্রাইম শাখার পুলিশ গিয়ে অভিযুক্তদেরকে গ্রেফতার করে । ৪৬৯/৫০০ আইপিসি ও ৬৬সিআইটি ২০০০ ধারায় মামলা রুজু করা হয় । তাদেরকে জেলা আদালতে তোলা হলে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনার সঙ্গে আর কে বা কারা যুক্ত রয়েছে তাদের চিহ্নিত করার কাজ করা হবে বলে খবর পুলিশ সূত্রে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

