বাগুইআটি মৃতদেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার ১

বাগুইআটি জগৎপুর এলাকায় মহিলার মৃতদেহ উদ্ধার করার ঘটনায় গ্রেফতার করা হল ১ অভিযুক্তকে । গত মঙ্গলবার বাগুইআটি জগৎপুর বাজার এলাকায় একটি ঘরের বাথরুমে ড্রামের ভেতর থেকে উদ্ধার হয় এক মহিলার মৃতদেহ । শুক্রবার অমিত দামাই নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ ।

এই ঘটনায় তদন্ত নামে বিধাননগর কমিশনারেটের পুলিশ । তদন্তে নেমে নবী মুম্বাই থেকে অমিত দামাই নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ । ধৃতকে শুক্রবার ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয় বলেই খবর ।

পুলিশ সূত্রে জানা যায়, ডঃ গোপাল মুখার্জির ঘর যারা ভাড়া নিয়েছিল তাদের সঙ্গে এই ধৃত ব্যক্তি যোগাযোগ করিয়ে দেয় । গোপাল মুখার্জির মোবাইল ফোনের সূত্র ধরেই এই ব্যক্তির সন্ধান পায় বিধাননগর কমিশনারেটর পুলিশ । এরপরেই তারা মুম্বাইয়ের উদ্দেশ্যে পাড়ি দেয় । এবং অমিত দামাইকে নবী মুম্বই থেকে গ্রেফতার করে কলকাতায় নিয়ে আসে তাঁরা ।

ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে । তাকে জিজ্ঞাসাবাদ করে মৃত মহিলার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ । একই সঙ্গে এই খুনের ঘটনায় কারা কারা জড়িত তাদের সন্ধান পেতে চাইছে বিধাননগর কমিশনারেটের পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube