খড়দহতে কোটি টাকার প্রতারণার মামলায় গ্রেফতার!

ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বড়সড় সাফল্য । বিদেশী নাগরিকদের থেকে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে অভিযুক্তদের গ্রেফতার করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট । মোট ১১ জনকে গ্রেফতার করা হয় এই ঘটনায় । ধৃতদের শনিবার ব্যারাকপুর আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে ।

গোপন সূত্রে খবর পেয়ে গত ১৮ই অক্টোবর খড়দহ থানা এলাকার বলরাম হাসপাতাল সংলগ্ন এলাকার একটি কল সেন্টারে হানা দেয় খড়দহ থানার পুলিশ । সেখান থেকে ১০ জনকে গ্রেফতার করে খড়দহ থানার পুলিশ । আর এই কেসের গুরুত্ব বুঝে ব্যারাকপুর পুলিশ কমিশনার আইপিএস, অলোক রাজোরিয়া এই কমিশনারেটের গোয়েন্দা বিভাগকে তদন্তের দায়িত্ব দিয়ে দেন ।

তারপর সেই তদন্তে নেমে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট গোয়েন্দা বিভাগ আরও একজনকে গ্রেফতার করে গত ২৫ অক্টোবর । আর তাকেই গ্রেফতার করে আন্তর্জাতিক আর্থিক প্রতারণা চক্রের হদিস পান গোয়েন্দারা । এরপর গত তিন দিন আগে উত্তরাখণ্ডের দেরাদুনের একটি পাঁচ তারা হোটেল থেকে আরও ছয়জনকে গ্রেফতার করে পুলিশ ।

এই ছয়জনকে শনিবার ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে পাঠানো হচ্ছে ব্যারাকপুর আদালতে । আর এই তদন্তে নেমে পুলিশ জানতে পারে, বিদেশী প্রবীণ ব্যক্তিদের প্রলোভন দেখাত অভিযুক্তরা । এরপর তাদের কম্পিউটার সফটওয়্যারের নিজেদের আয়ত্তে এনে তাদের অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করে তাঁরা । এই চক্র দীর্ঘ চার বছর ধরে চলে আসছিল বলে জানিয়েছে পুলিশ । এই চক্র মূলত খড়দহ থেকেই চালাচ্ছিল দ্দুশক্রিতিরা; এমনটাই জানালেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা প্রধান, আইপিএস , শ্রী হরি পান্ডে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube