কন্যা সন্তান বড়ই বালাই । তাই তিন কন্যা সন্তানকে বিষ খাইয়ে খুনের চেষ্টা করল তাঁদেরই বাবা । গত ১০ নভেম্বরের ঘটে এমনই এক ঘটনা । বৃহস্পতিবার ক্যানিংয়ের এই ঘটনায় বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে একজনের ।
ক্যানিং থানার বালুইঝাঁকা গ্রামে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা । কন্যা সন্তানরা দিনের পর দিন মাথা ব্যথার কারণ হয়ে উঠছিল তাঁদের বাবার । তাই চার চারটি কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্য স্ত্রীর সাথে মাঝে মধ্যেই সাংসারিক বিবাদে জড়িয়ে পড়তেন তিনি । আর সেই কারণে নিজের চার কন্যা সন্তানকে বিষ খাইয়ে খুন করতে চেয়েছিলেন তাঁদেরই বাবা ।
বিষ প্রয়োগের জেরে এক জন সন্তানের মৃত্যু হয়েছে এই ঘটনায় । সূত্রের থেকে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে মৃত্যু হয়েছে ১৩ বছর বয়সী রাবেয়া সর্দারের । বাকি দুই কন্যা সন্তান আয়েশা সর্দার ও রাচিয়া সর্দার গুরুতর অসুস্থ অবস্থায় কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত আমীনুদ্দীন সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ ।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, আমীনুদ্দিনের পাঁচ সন্তান । এর মধ্যে চারজনই মেয়ে । সব থেকে ছোট, ছেলের বয়স ৭ বছর । বাকি চার কন্যা সন্তানকেই বিষ খাইয়ে খুনের পরিকল্পনা করেছিল আমীনুদ্দিন । স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, চার কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রী সাইদাবানু সর্দারকে তিনি বেধড়ক মারধর করতেন মাঝে মধ্যেই ।
গত ১০ ই নভেম্বর চার কন্যা সন্তানকেই ঠান্ডা পানীয়ের সাথে বিষ খাইয়ে খুনের চেষ্টা করেছিলেন অমীনুদ্দিন । কিন্তু ছোট মেয়ে খাদিজা গন্ধের জন্য তা খায়নি । বাকিরা সকলেই ঠান্ডা পানীয় খেয়ে নেয় বলেই জানা যাচ্ছে । এরপরেই অসুস্থ হয়ে পড়লে সাইদাবানু তাদেরকে উদ্ধার করে গ্রামের লোকদের সহযোগিতায় ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসেন । তিনজনেরই অবস্থার অবনতি হওয়ার কারণে কলকাতার ন্যাশানাল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় । সেখানেই গত কয়েকদিন চিকিৎসার পর বৃহস্পতিবার মৃত্যু হয় রাবেয়ার । ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

