।। স্বর্ণালী মান্না ।।
৭২ ঘন্টা পরে জয়নগরের খুনের ঘটনায় গ্রেফতার করা হল মূল অভিযুক্ত আনিসুর লস্করকে । একই সঙ্গে গ্রেফতার করা হয় কামালউদ্দিন লস্কর নামে আরও এক চক্রীকে । এই নিয়ে এই ঘটনায় মোট ৩ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে । বৃহস্পতিবার নদিয়ার হরিণঘাটা থেকে অভিযুক্তদের গ্রেফতার করল বারুইপুর জেলা পুলিশ ।
বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপের তদন্তকারী অফিসাররা ঘটনার তদন্তে নেমে নদিয়া থেকে গ্রেফতার করে আনিসুরকে । দোলুয়াখাকি গ্রামের বাসিন্দা এই ধৃত সিপিএম নেতা আনিসুর । জানা যাচ্ছে, ঘটনার পর, এলাকা ছেড়ে পালাতে ১১ হাজার টাকা দিয়ে গাড়ি ভাড়া করে সে । তবে মোবাইলের টাওয়ার লোকেশনের সূত্র ধরেই পুলিশের জালে ধরা পড়ে যায় সে । সূত্রের থেকে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, মুর্শিদাবাদ পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর । অন্যদিকে পুলিশ সূত্রে খবর, এই সিপিএম নেতা আনিসুরই সইফুদ্দিন খুনে মূল অভিযুক্ত । জানা গিয়েছে আগামীকাল আদালতে তোলা হবে ধৃতদের ।
প্রসঙ্গত, গত সোমবার তৃণমূল নেতাকে খুনের ঘটনায় অগ্নিগর্ভ হয়ে ওঠে জয়নগরে এলাকা । এই খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছিল ২৩ বছর বয়সী শাহরুল শেখ নামে এক ব্যক্তিকে । অপর অভিযুক্ত, সাহাবুদ্দিন লস্করের মৃত্যু হয় স্থানীয় বাসিন্দাদের গণপ্রহারে । সোমবার ভোরে তাঁকে গুলি করে খুন করে আততায়ীরা । এই ঘটনায় দোলুয়াখাকির বাসিন্দা আনিসুরের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন নিহত তৃণমূল নেতা সইফুদ্দিন লস্করের পরিবারের সদস্যরা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

