বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ । আজই শক্তি বাড়িয়ে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড় ‘মিধিলি’। শনিবার সকালে বাংলাদেশের উপকূল অতিক্রম করার কথা। নিম্নচাপের জেরে কলকাতা ও উপকূলবর্তী জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ।
উপকূলবর্তী জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। সতর্কতা জারি হয়েছে সমুদ্র উপকূলবর্তী এলাকায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী দিঘা থেকে ২৮০ কিম দূরে অবস্থান করছে নিম্নচাপটি তাই কোনোরূপ ঝুঁকি নিতে নারাজ পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন।
বৃহস্পতিবার থেকেই দিঘা, মন্দারমণি , তাজপুর সহ সমুদ্রতীরবর্তী এলাকায় প্রশাসনের তরফে চলছে মাইকিং। দিঘায় সমুদ্র সৈকতে সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে নজরদারি চালাচ্ছে পুলিশ, নুলিয়া ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। ইতিমধ্যেই সমুদ্রে থাকা ট্রলার গুলি ফিরে এসেছে বলে দিঘা মোহনা ফিসারম্যান এন্ড ফিস ট্রেডার্স এসোসিয়েশন সূত্রে খবর। শুক্রবার সকাল থেকে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে মেঘলা আকাশ। তবে এখনও কোথাও বৃষ্টি হয়নি।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

