ফিরছে মৎস্যজীবীদের ট্রলার, অনিশ্চয়তার মুখে ভবিষ্যৎ?

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বভাস অনুযায়ী বৃহস্পতিবার ও আগামিকাল অতিভারী বৃষ্টির পূর্বভাস রয়েছে । আর আলিপুর আবহাওয়া দফতরের এই পূর্বাভাসের কথা মাথায় রেখেই ইতিমধ্যে দক্ষিণ ২৪ পরগনার সাগর, পাথরপ্রতিমা, নামখানা, কাকদ্বীপ সহ একাধিক জায়গায় মৎস্যজীবীরা তাঁদের ট্রলার মৎস্য বন্দরে ইতিমধ্যে রাখা শুরু করেছেন ।

মৎস্যজীবীদের সূত্রে জানা যায় এই প্রাকৃতিক দুর্যোগের কারণে সমস্ত মৎস্যজীবীরা দুশ্চিন্তায় পড়েছেন । তাঁদের দাবি, সমুদ্রে পাড়ি দেওয়ার আগেই প্রাকৃতিক দুর্যোগ এসে পড়ে । যার ফলে সংসারে লেগেই রয়েছে আর্থিক অনটন । তাদের পরিবার কীভাবে চলবে স্বাভাবিকভাবেই এই দুশ্চিন্তাতেই কাটছে তাঁদের দিনগুলি । তাই তাঁরা এই পরিস্থিতির থেকে মুক্তির জন্য সরকারের কাছে বারংবার অনুরোধ জানিয়ে আসছেন । তাঁদের অনুরোধ কেন্দ্রীয় সরকার অথবা রাজ্য সরকার তাঁদের সমস্যার একটা সুরাহা করুক ।

তবে এই বিষয়ে মৎস্যজীবী ইউনিয়নের সম্পাদক, শ্রমিক ইউনিয়নের সম্পাদক, সতীনাথ পাত্র বলেন প্রাকৃতিক দুর্যোগের বিষয় নিয়ে সমস্ত মৎস্যজীবীদেরকে মৎস্যজীবী ইউনিয়নের পক্ষ থেকে সতর্ক করে দেওয়া হয়েছে বন্দরে ফিরে আসার জন্য । তিনি আরও জানান প্রাকৃতিক দুর্যোগ কাটলেই আবার গভীর সমুদ্রে মৎস্য শিকারে যাওয়ার নির্দেশিকা দেওয়া হবে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube