বৃদ্ধাশ্রমে ভাইফোঁটার আনন্দ উৎসবে মাতলেন আবাসিকরা

আজ, বুধবার ভাইফোঁটা । ভাই বোনের পবিত্র সম্পর্কের দিন । ভাইদের মঙ্গল কামনায় বোনেরা সকাল থেকেই ভাইদের কপালে চন্দনের ফোঁটা দিয়ে তাদের দীর্ঘায়ু কামনা করেন । পাশাপাশি ভাইদের মিষ্টিমুখ ও সুস্বাদু পদ রান্না করে খাওয়ানোর রীতিও রয়েছে আজকের এই বিশেষ দিনে । তাই পশ্চিম বর্ধমানের অন্ডালের এক বৃদ্ধাশ্রমে আয়োজিত হল গণ ভাইফোঁটা ।

আজকের ভাইফোঁটার তিথিটা প্রতি ভাইবোনের কাছেই এক বিশেষ ক্ষণ । কিন্তু বৃদ্ধাশ্রমে বসবাসকারী আবাসিকদের ভাইফোঁটার দিন এমনিতেই মন ভারাক্রান্ত থাকে । তাদের মন ভাল করতে অন্ডালের খান্দরার বৃদ্ধাশ্রমে গণ ভাইফোঁটার আয়োজন করা হয় । এই আবাসনে পুরুষ ও মহিলা মিলে রয়েছেন মোট ২৯ জন আবাসিক ।

আবাসনের মহিলা আবাসিকরা পুরুষ আবাসিকদের ভ্রাতৃত্ববন্ধনে আবদ্ধ করেন । শুধু তাই নয় এদিন তাঁরা একে অপরকে উপহারও দেন । নিজেদের ভাই-বোনদের ছেড়ে বৃদ্ধাশ্রমে এসেও অন্য দাদা ভাইদের কপালে ফোঁটা দিয়ে আবেগে ভাসলেন মহিলা আবাসিকরা । পাশাপাশি এই বয়সে বৃদ্ধাশ্রমে এসে নতুন করে বোন পেয়ে খুশি আবাসনের পুরুষরাও ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube