শ্বশুর বাড়ির সামনে উদ্ধার জামাইয়ের মৃতদেহ

মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরে শ্বশুরবাড়ির সামনে থেকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার হল জামাইয়ের দেহ । বৃহস্পতিবারের এই ঘটনায় খুনের অভিযোগ উঠল মৃতের স্ত্রী ও শাশুরির বিরুদ্ধে । স্থানীয় সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম সুরঞ্জন হালদার ।

মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর পৌরসভার অন্তর্গত ১৫ নম্বর ওয়ার্ডের ভাগীরথী পল্লী এলাকায় শ্বশুরবাড়ির সামনের পুকুর থেকে উদ্ধার হল মৃতদেহ । পুকুর থেকে জামাইয়ের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় বৃহস্পতিবার সাত সকালেই । অন্যদিকে জামাইকে খুনের অভিযোগ আনা হল শাশুড়ি ও বৌমার বিরুদ্ধে ।

এদিনের ঘটনায় জানা যায়, মৃত সুরঞ্জন হালদার কয়েক বছর ধরেই জঙ্গিপুরে শ্বশুর বাড়িতেই থাকতেন । কিন্তু বৃহস্পতিবার সাত সকালে হঠাৎই দেখা যায় বাড়ির সামনে পুকুরে তাঁর দেহ ভাঁসছে ।পরে দেখা যায় মৃত ব্যক্তি স্থানীয় বাসিন্দার জামাই সুরঞ্জন হালদার । ঘটনার কথা ছড়িয়ে পড়তেই খবর দেওয়া হয় রঘুনাথগঞ্জ থানায় । রঘুনাথগঞ্জ থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছেন । এই ঘটনায় মৃতের স্ত্রী চুমকি হালদারকে পুলিশ আটক করেছে বলে জানা গিয়েছে ।

যদিও মৃতের মা এদিন অভিযোগ তোলেন, তার ছেলেকে খুন করা হয়েছে । প্রায় দিনই তাঁকে অত্যাচার করতেন তাঁর স্ত্রী ও শাশুড়ি । জানা যায় তাঁকে মারধর পর্যন্ত করা হত । এই ঘটনায় মৃতের স্ত্রীর শাস্তির দাবি জানিয়েছেন মৃতের মা ।

অন্যদিকে মৃতের স্ত্রী চুমকি হালদার জানান, জুয়াতে অনেক টাকা জিতেছিলেন তাঁর স্বামী । কিন্তু কালীপুজোর দিন থেকেই আর বাড়ি ফিরে আসেননি তিনি । বৃহস্পতিবার সকালে হঠাৎই তাঁর দেহ দেখতে পাওয়া যায় বলে তাঁর দাবি । একই সঙ্গে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের শাস্তির দাবিও করেছেন তিনি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube