রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের জলঙ্গি থানার কলিকাহারা এলাকায় । সোমবার সকালে উদ্ধার হল স্বামী এবং স্ত্রীর মৃতদেহ । এদিন দু’জনেরই মৃত্যু ঘটেছে বলে জানা গিয়েছে । তবে কীভাবে তাঁরা মারা গেলেন তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি ।
মৃত দম্পতির নাম আলমগীর শেখ ও জলি বিবি । স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায় এদিন বেলা হয়ে গেলেও বাড়ির গেট না খোলায় স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয় । এলাকার মানুষ তখন আলমগীর শেখের বাড়ির গেট খুলে দেখেন দু’জনেরই মৃত্যু হয়েছে ।
পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত দম্পতির প্রায় তিন বছর আগে বিয়ে হয় । তবে তাঁদের মধ্যে কোন ঝামেলার কথা জানা ছিল না কারোর । পাশাপাশি পরিবার সূত্রে জানা যাচ্ছে, গতকাল রাত্রেই শেষ কথা হয় ছেলে এবং মেয়ের দু’জনের পরিবারের সাথে । এদিনের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে কলিকাহারায় এলাকায় ।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জলঙ্গি থানার পুলিশ । পুলিশ এসে দেহগুলি ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় । এই ঘটনায় গোটা এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

