রেশনের চাল এবং আটা কম দেওয়া হচ্ছে । এমনই অভিযোগ তুলে রেশন ডিলারের ছেলেকে আটকে রেখে ক্ষোভ উগড়ে দিলেন গ্রামের বাসিন্দারা । উত্তর ২৪ পরগনার বাগদাতে মঙ্গলবার ঘটল এমনই এক ঘটনা ।
চারটে কার্ড মিলে ১৯ কেজি ৭০০ গ্রাম চাল এবং আটা পাওয়ার কথা ছিল । কিন্তু তার পরিবর্তে দেওয়া হয়েছে মাত্র ১৫ কিলো চাল ও আটা । সামগ্রী কম দেওয়ায় রেশন ডিলারের ছেলে ও কর্মচারীকে আটকে রেখে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা । চাপে পড়ে কম সামগ্রী দেওয়ার কথা স্বিকারও করেছেন রেশন দোকান মালিকের ছেলে । তবে তার দাবি সে সব কিছুই ভুল করে হয়েছে ।
উত্তর ২৪ পরগনার বাগদার কনিয়াড়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের হরিনাথপুরের রেশন ডিলার নিবেদিতা সাধু । তাঁর দোকানের গ্রাহক হুশিয়ার মন্ডল জানান, তাঁকে চাল এবং আটা মিলিয়ে ১৯ কেজি ৭০০ গ্রাম দেওয়ার কথা ছিল; কিন্তু দেওয়া হয়েছে মাত্র ১৫ কিলো সামগ্রী । পরবর্তীতে গ্রামের বাসিন্দারা রেশন দোকানে এসে মাল কম দেওয়ার কারণ জানতে চাইলে আরও পাঁচ কিলো আটা ও চাল দিয়ে দেওয়া হয় । এরপরেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামের বাসিন্দারা । তাঁদের দাবি দীর্ঘদিন ধরে এই রেশন ডিলার রেশনের চাল এবং আটা কম দিয়ে আসছে । পাশাপাশি জানা যাচ্ছে, দীর্ঘক্ষণ আটকে রাখা হয় রেশন ডিলারের ছেলে শান্তনু সাধু ও কর্মচারী শংকর কর্মকারকে ।
এলাকার মানুষের দাবি, সাধারণ মানুষের রেশনের চাল চুরি করে খাচ্ছে এই ডিলার; তাই এদিন তার শাস্তির দাবিও জানাচ্ছেন গ্রাহকরা । তবে রেশন ডিলারের ছেলে শান্তনু সাধু দাবি করেছেন, ভুল করে কম সামগ্রী দেওয়া হয়েছিল গ্রাহকদেরকে । অন্যদিকে রেশন দোকেনের কর্মচারী শংকর কর্মকার জানিয়েছেন ডিলার তাকে মাল কম দিতে বলেছে, তাই তিনি কম সামগ্রীই দিয়েছিলেন গ্রাহকদের ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

