গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল ২ পড়ুয়া

নদীর ধারেই খেলা করছিল দুই বন্ধু । খেলা শেষে গঙ্গায় স্নান করতে নামে তাঁরা । আর ঠিক তখনই ঘটে যায় বিপত্তি । গঙ্গায় স্নান করতে নেমেই তলিয়ে গেল দুই কিশোর । মঙ্গলবার দুপুর নাগাদ মুর্শিদাবাদের সামশেরগঞ্জের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় । দুর্ঘটনার জেরে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ধুলিয়ান পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের লক্ষিনগর এলাকায় নেমে আসে শোকের ছায়া ।

এদিনের এই মর্মান্তিক দুর্ঘটনায় স্থানীয় সুত্রে জানা যায়, তলিয়ে যাওয়া শিশুরা ছিল ৮ বছর বয়সী এনায়েত আনসারী ও ৯ বছর বয়সী সামির মোমিন । দুই ছাত্রের বাড়ি মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জের ধুলিয়ান পৌরসভার লক্ষ্মীনগর এলাকায় ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর নাগাদ বাড়ি থেকে বেরিয়ে নদীর ধারে খেলা করছিল দুই স্কুল ছাত্র । খেলার পর গঙ্গায় স্নান করতে নামে তারা । কিন্তু সাঁতার না জানার কারণে হঠাৎই তলিয়ে যায় দুই ছাত্র । ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এদিন ।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সামশেরগঞ্জ থানার পুলিশ । খবর দেওয়া হয়েছে ডুবুরির টিমকেও । ইতিমধ্যেই দুইজন ছাত্রের খোঁজে তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী দল । ঘটনার জেরে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube