অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু একই পরিবারের তিন সদস্যের!

।। স্বর্ণালী মান্না ।।

সোমবার রাতে ঝাড়খণ্ডের ধানবাদের কেন্দুয়া এলাকাতে ঘটে যায় ভয়াবহ অগ্নিকাণ্ড । অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় একই পরিবারের তিন সদস্যের । দুর্ঘটনার জেরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ছয় জন ব্যক্তি ।

ভয়াবহ অগ্নিকান্ডের জেরে এদিন মৃত্যু হল ধানবাদে কেন্দুয়া বাজারে একই পরিবারের তিন সদস্যের । এদিনের ঘটনায় জানা যাচ্ছে সোমবার রাত প্রায় ৯টা ৩০ মিনিট নাগাদ  আগুন লেগে যায় কেন্দুয়া বাজারের একটি দোকানে । আগুন লাগে দোকানের একতলায়; তবে সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বাড়িটির দোতলায়ও । স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বড়িটির দোতলায় থাকতেন দোকানের মালিক সুভাষ গুপ্তর পরিবার ।

এদিন অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারাই প্রথম সাহাজ্যের হাত বাড়িয়ে দেন; দ্রুত হাত লাগান উদ্ধার কাজে । দোকানের শাটার ভেঙে ও জানালা ভেঙে শুরু করা হয় উদ্ধার কাজ । স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যাচ্ছে, সুভাষ গুপ্তর শিশু কন্যা সহ তাঁর মা ও বোন এদিন অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন । দোকানের মালিক, তাঁর স্ত্রী ও ছেলে সহ তাঁর বাবা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । পাশাপাশি উদ্ধারকাজে এগিয়ে আসা স্থানীয় বাসিন্দাদের মধ্যে দু’জন এদিন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা যাচ্ছে ।  তবে কী কারণে এদিন আগুন লাগে তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি  ।  

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube