পথ দুর্ঘটনার শিকার বাবা ও ছেলে, গুরুতর আহত আরও ২

উৎসবের মরশুমেও অব্যাহত পথ দুর্ঘটনা । বেপরোয়া গতির শিকার হলেন একই পরিবারের একাধিক সদস্য । মঙ্গবার উত্তর ২৪ পরগনার বাগদাতে পথ দুর্ঘটনার বলি হলেন বাবা ও ছেলে । ওই ঘটনায় গুরুতর আহত হয়েছেন পরিবারের আরও ২ সদস্য ।

শ্বশুরবাড়ি থেকে ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল বাবা ও ছেলের । গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন মৃতের স্ত্রী ও শালীকা । মৃত দুইজনের নাম সোনু হালদার; তাঁর বয়স হয়েছিল ৩৫ বছর । ওই ঘটনায় মৃত্যু হয় তাঁর ছেলে ৭ বছর বয়সী রনি হালদার । মঙ্গবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা থানার দুর্গাতলা এলাকায় ।

সূত্রের থেকে পাওয়া খবরে জানা যাচ্ছে, বাগদার রামনগর এলাকার বাসিন্দা সোনু হালদার তাঁর ছেলে, স্ত্রী ও শালীকাকে নিয়ে মেহেরানীতে শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফিরছিলেন । সেই সময় দুর্গাতলা এলাকায় একটি দাড়িয়ে থাকা লড়ির পিছনে সজোরে ধাক্কা মারে তাঁর গাড়ি । সেখান থেকে গুরুতর আহত অবস্থায় সোনু হালদার ও রনি হালদারকে বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন । মৃতের স্ত্রী অপর্না হালদার ও তার শালীকা স্বস্তিকা রায় গুরুতর আহত অবস্থায় বনগাঁ মহাকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন বল জানা যাচ্ছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube