জয়নগরের ঘটনায় উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য । সোমবার তৃণমূল নেতাকে খুনের ঘটনায় অগ্নিগর্ভ হয়ে ওঠে জয়নগরে এলাকা । এই খুনের ঘটনায় এদিন গ্রেফতার করা হয়েছে ২৩ বছর বয়সী শাহরুল শেখ নামে এক ব্যক্তিকে । অপর অভিযুক্ত, সাহাবুদ্দিন লস্করের মৃত্যু হয় স্থানীয় বাসিন্দাদের গণপ্রহারে ।
জয়নগরে তৃণমূল নেতা খুনের ঘটনায় জানা যাচ্ছে, ধৃত শাহরুল শেখের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবারের নেতড়া এলাকায় । অন্যদিকে মৃত সাহাবুদ্দিন লস্করের বাড়ি জয়নগর থানা এলাকার গোদাবর অঞ্চলে । সাহাবুদ্দিন কলকাতার সন্তোষপুর এলাকায় দর্জির কাজ করত বলেও জানা যাচ্ছে । সাহাবুদ্দিন কলকাতার সন্তোষপুর এলাকায় দর্জির কাজ করত । সেই সুত্র ধরেই শাহরুল ও সাহাবুদ্দিনের যোগাযোগ ছিল বলে সুত্র মারফত খবর পাওয়া গিয়েছে । একই সঙ্গে জানা যাচ্ছে, শাহরুল চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধের সঙ্গে যুক্ত ছিল ।
প্রাথমিকভাবে জেরায় জানা গিয়েছে, চুরির কাজের অছিলায় শাহরুলের সাথে যোগাযোগ করা হয় । সেই সুত্র ধরে তাকে মৃত তৃণমুল নেতা সইফুদ্দিন লস্করের বাড়ির এলাকাতেই একজনের বাড়িতে চারদিন ধরে রাখা হয় সইফুদ্দিনের গতিবিধি নজরদারি করার জন্য । সেই সময়েই শাহরুল জানতে পারে সইফুদ্দিন লস্কর ভোরবেলা বাড়ি থেকে বের হতেন । তাই ওই সময়টাকেই তাঁকে খুন করার জন্য বেছে নেয় দুষ্কৃতীরা ।
পাশাপাশি তাঁকে জেরা করে জানা গিয়েছে, এই খুনে এক লক্ষ টাকা বরাত দেওয়া হয়েছিল তাঁকে । তবে এখনও পর্যন্ত এই ঘটনায় জড়িত আরও দু’জনের কোন হদিস পাওয়া যায়নি । তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ । ধৃতকে আজ, মঙ্গলবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে বলে জানা যাচ্ছে ।
অন্যদিকে এই ঘটনায় এখনও পর্যন্ত তিনটি মামলা রুজু করা হয়েছে বলে খবর । একটি হল তৃণমূল নেতাকে খুনের মামলা, দ্বিতীয়টি হচ্ছে পিটিয়ে মারার ঘটনা ও তিন নম্বর মামলাটি হল এলাকায় অগ্নিসংযোগ ও বাড়ি ভাঙচুর সহ লুঠপাটের ঘটনা ।
অন্যদিকে এদিনের এই ঘটনার বিচার চাইছেন গণপ্রহারে মৃতের স্ত্রী জরিনা বিবি । মৃতের মেয়ে, রুবিয়া লস্কর জানান, ঘটনাটি শোনার পর তারা বাবার ফোনে ফোন করলেও কো্ন উত্তর পাননি তাঁরা । তাঁর বাবা এই ঘটনার সাথে যুক্ত নন বলেই দাবি করছেন তাঁরা । তিনি আরও জানান, তাঁর বাবা অনেক দিন থেকেই তৃণমূল করতেন । বাবার এহেন মৃত্যুতে তাঁর প্রশ্ন, দেশে আইন-আদালত থাকা সত্বেও কেন তার বাবাকে এইভাবে প্রাণ দিতে হল ?
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

