ভাইফোঁটা উপলক্ষ্যে তাক লাগাচ্ছে রঘুনাথগঞ্জের ‘মিষ্টি’ বাজার

ভাইফোঁটায় অন্যতম প্রধান উপকরণ মিষ্টি । আর এই উপলক্ষ্যে নানান পদের মিষ্টি নিয়ে হাজির হন মিষ্টি ব্যবসায়ীরা । মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ শহরে দেখা মিলছে বিভিন্ন রকমের মিষ্টির । রাত পোহালেই ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে রকমারী মিষ্টি দিয়ে প্লেট সাজিয়ে দেবেন দিদি ও বোনেরা । আর সেকথা মাথায় রেখেই কালনার এক মিষ্টির দোকানে ভাইফোঁটা উপলক্ষ্যে এই বছর ২০০ রকমের মিষ্টি নিয়ে হাজির হয়েছে ।

সারা বছর নানারকম মিষ্টির বিক্রি থাকলেও ভাইফোঁটা উপলক্ষ্যে অনেক দোকানদারই নতুন কিছু মিষ্টি তৈরি করতে চান । আর সেই ভাবনা থেকেই কালনার এক মিষ্টি ব্যবসায়ী এবারেও বেশ কিছু নতুন মিষ্টি প্রস্তুত করেছেন । ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা যমের দুয়ারে পড়ল কাঁটা’ এই মন্ত্র বলে, ভাইয়ের কপালে চন্দনের টিপ পরিয়ে তাঁদের বোন বা দিদিরা তাঁদের প্রিয় পার্বন পালন করেন । কালীপুজোর পরে, কেউ কেউ প্রতিপদ তিথিতে’ তো কেউ বা আবার দ্বিতীয়া তিথিতে ভাই বা দাদার দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় ভাইফোঁটা দিয়ে থাকেন ।

ভাইয়ের কপালে চন্দনের টিপ পরিয়ে মন্ত্রোচ্চারণের পর, ভাইকে মিষ্টি সহ অন্যান্য সুস্বাদু খাবার পরিবেশন করা হয় । তাই ভাইফোঁটার অনুষ্ঠানে মিষ্টির ভূমিকা সবথেকে বেশি । কালীপুজোর আগে থেকেই ময়রারা ব্যস্ত থাকেন নানা স্বাদের নানা আকারের মিষ্টি তৈরিতে । সব বোন বা দিদিরা চান দাদার বা ভাইয়ের পাতে যাতে সবথেকে ভালো মিষ্টিটা পরিবেশন করে দিতে পারেন । আর সেই মিষ্টি যদি হয় প্রিয় দোকানের তাহলে এই মিষ্টি পার্বণের মিষ্টতা আরও বেড়ে যায় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube