চাঁচলের ৩৫০ বছরের জনপ্রিয় রীতি কালী দৌড়

রাজার প্রচলিত রীতি মেনে মালদহের চাঁচলের মালতীপুরে আয়োজিত হয় ঐতিহ্যবাহী কালী দৌড় প্রতিযোগিতা । মালতীপুর এলাকার কালী প্রতিমাকে কাঁধে নিয়ে ছোটেন এলাকাবাসীরা । সোমবার মালতীপুর এলাকার মোট সাতটি কালীর দৌড় হয়েছে । এদের মধ্যে ছিল বুড়ি কালী, চুনকা কালী, বাজারপাড়া কালী, আম কালী, হ্যান্টা কালী, হাট কালী ও শ্যামা কালী । পুজো কমিটি ও এলাকাবাসী একত্রিত হয়ে কালী প্রতিমাকে কাঁধে নিয়ে ছুটলেন ঘাটের দিকে ।

এই এক দৌড় প্রতিযোগিতা । তবে মাথায় করে মা কালীর প্রতিমা নিয়ে অভিনব এই ‘কালী দৌড়’-এর আয়োজনের ইতিহাস সাড়ে তিনশো বছরের পুরনো । মালদহের চাঁচলে আজও মা’কে বিসর্জন দেওয়া হয় মাথায় করে দৌড়ে নিয়ে গিয়ে । উদ্যোক্তারা নিজেদের পূজিত কালী মায়ের প্রতিমা মাথায় করে নিয়ে দৌড় লাগান ঘাটের দিকে । প্রতিযোগিতা দর্শনে ভিড় উপচে পড়ে এলাকায় ।

রাজার প্রচলিত রীতি মেনে মালদহের চাঁচলের মালতীপুরে আয়োজিত হয় ঐতিহ্যবাহী কালী দৌড় প্রতিযোগিতা । মালতীপুর এলাকার কালী প্রতিমাকে কাঁধে নিয়ে ছোটেন এলাকাবাসী । কালী দৌড় প্রতিযোগিতাকে ঘিরে রচিত হয় সম্প্রীতির এক আশ্চর্য আবহ । তবে রীতির পিছনে লুকিয়ে আছে এক আশ্চর্য ইতিহাস । জানা যায়, আজ থেকে প্রায় ৩৫০ বছর আগে, মালদহের চাঁচলের তৎকালীন রাজা শরৎচন্দ্র রায় চৌধুরী চালু করেছিলেন এই কালী দৌড় প্রতিযোগিতা ।

কিন্তু কেন এই কালী দৌড়? জানা যায়, সেই সময় মালদহের মালতীপুর এলাকায় পুকুরের সংখ্যা ছিল একটি মাত্র । মালতীপুর কালীবাড়ী লাগোয়া পুকুরে বিসর্জন দেওয়া হত একাধিক কালী প্রতিমাকে । সে সময় চাঁচলের রাজা শরৎচন্দ্র রায় বাহাদুর সুষ্ঠুভাবে প্রতিমা নিরঞ্জন প্রক্রিয়া করার জন্য শুরু করেছিলেন এক প্রতিযোগিতা ।

দীপান্বিতা অমাবস্যা অর্থাৎ কালীপুজোর পরের দিন সন্ধ্যার সময় মালতীপুর বাজারে একটি কালী দৌড় প্রতিযোগিতার আয়োজন করেন তিনি । এই প্রতিযোগিতার নিয়ম ছিল এই কালী দৌড়ে যার কালী প্রতিমা অক্ষুন্ন থাকবে, সেই প্রতিমাকেই প্রথম বিসর্জন দেওয়া হবে কালী দিঘিতে । সেই দৌড়ের রীতি আজও চলে আসছে ।

বর্তমানে নেই রাজা, নেই তার রাজবৈভব । কিন্তু রাজার প্রচলিত রীতিনীতি আজও অব্যাহত রয়েছে । মালতীপুরে আয়োজিত হল এই ঐতিহ্যবাহী কালী দৌড় প্রতিযোগিতা । পুজো কমিটি ও এলাকাবাসী একত্রিত হয়ে কালী প্রতিমাকে কাঁধে নিয়ে ছুটলেন ঘাটের দিকে । মালতীপুর বাজার এলাকা পরিক্রমা করে কালীকে নিয়ে আসা হল মালতীপুর কালীবাড়ি লাগোয়া কালী দীঘিতে । আর এই প্রতিযোগিতার আবহ উপভোগ করতে ভিড় জমিয়েছিলেন দূর দুরান্ত এলাকার থেকে আসা বহু মানুষ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube