পোস্ট অফিসে বন্ধ কাজ, তালাবন্দি হলেন পোস্টমাস্টার!

পোস্টমাস্টারকে পোস্ট অফিসের মধ্যেই তালা বন্ধ করে আটকে রেখে বিক্ষোভ দেখালেন গ্রাহকরা । সোমবার বসিরহাটের পুরাতন বাজার পোস্ট অফিসে ঘটল এমনই এক ঘটনা । ঘটনার সুত্রপাত প্রায় এক সপ্তাহ আগের । গ্রাহকদের অভিযোগ, পোস্টঅফিস থেকে তারা টাকা তুলতে পারছেন না ।

গ্রাহকদের অভিযোগ, এক সপ্তাহ ধরে ইন্টারনেটের লিঙ্ক না থাকার অজুহাতে পোস্ট অফিসে কোন কাজই হচ্ছে না । যার জেরে কোন গ্রাহক টাকা তুলতে পারছেন না । এমন কি দুর্গাপুজোর সময়ও কেউ টাকা তুলতে পারেননি বলেও উঠছে অভিযোগ । অন্যান্য কোন কাজও করতে পারছেন না গ্রাহকরা । প্রতিদিন পোস্ট অফিসে এসে ফিরে যেতে হচ্ছে তাদের ।

তবে সোমবার বাঁধ ভাঙল ধৈর্যের । আজ গ্রাহকরা পোষ্ট মাস্টারকে তালা দিয়ে আটকে রাখলেন পোস্ট অফিসে । বহুক্ষণ আটকে থাকার পর এই পোস্টমাস্টার গ্রাহকদের জানান, তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে খুব শীঘ্রই এই সমস্যার সমাধান করবেন । এমন আশ্বাস পাওয়ার পর গ্রাহকরা তালা খুলে দেন । তবে পোষ্ট মাস্টার অনুপ কুমার দাস স্বীকার করেন, গত মঙ্গলবার থেকে মেশিন খারাপ হয়ে রয়েছে; যার জেরে লিংক থাকছে না । তাই গ্রাহকদের বার বার পোস্ট অফিসে এসেও ফিরে যেতে হচ্ছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube