সাতসকালে খুন হয়ে গেলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য । সোমবার জয়নগরে কিছু দুষ্কৃতীদের অতর্কিত হামলায় প্রাণ হারালেন বছর ৪৩-এর সাইফুদ্দিন লস্কর । খুনের ঘটনায় এলাকায় ছড়ায় ব্যাপক চাঞ্চল্য ।
বাড়ি থেকে বেরোতেই দুষ্কৃতীদের অতর্কিত হামলায় খুন হলেন জয়নগর থানার অন্তর্গত বামনগাছি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্য সাইফুদ্দিন লস্কর । তাঁর বয়স হয়েছিল ৪৩ বছর । স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, মৃত ব্যক্তি বামনগাছির অঞ্চল তৃণমূলের সভাপতি ছিলেন । এমনকি মৃত সাইফুদ্দিন লস্করের স্ত্রী সেরিফা বিবি লস্কর ওই বামনগাছি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েতের প্রধান ।
এদিনের ঘটনায় জানা গিয়েছে, গুলির শব্দ শুনেই লোকজন ছুটে আসে । রক্তাক্ত অবস্থায় সাইফুদ্দিনকে উদ্ধার করে জয়নগর এক নম্বর ব্লকের পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তবে হাসপাতালে পৌঁছলে পরে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।
অন্যদিকে ঘটনার খবর পেয়েই পদ্মেরহাট হাসপাতালে ছুটে আসেন স্থানীয় বারুইপুর পূর্ব বিধানসভার তৃণমূলের বিধায়ক বিভাস সরদার । বিভাস বাবুর দাবি, এই খুনের ঘটনায় দুষ্কৃতীরাই খুনের ঘটনা ঘটিয়েছে । এখনও পর্যন্ত এই ঘটনায় পুলিশ দু’জনকে গ্রেফতার করতে পেরেছে বলে জানা গিয়েছে । তবে জানা যাচ্ছে এই ঘটনায় পাঁচ জন জড়িত রয়েছেন ।
এই ঘটনার পিছনে কী রহস্য রয়েছে তা এখনও জানা যায়নি । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যেও এমন ঘটনা ঘটানো হতে পারে । দলের মধ্যে যথেষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি, তাই দলের অন্তর্গত সমস্যার কারণে না কি বিরোধী দলের কেউ জড়িত রয়েছে তা এখনও স্পষ্ট নয় । ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

