কালীপুজোর রাতে শহর কলকাতা জুড়ে নজরদারি চলল কলকাতা পুলিশের । রবিবার রাত ১২ টা পর্যন্ত উচ্ছৃঙ্খল আচরণ, নিজেদের কাছে বেআইনি অস্ত্রসস্ত্র সহ নিষিদ্ধ শব্দবাজি রাখার জন্য মোট ৪৪৪ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ । একই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে ৪১৪ কেজি শব্দবাজি ।
কালীপুজোয় প্রতিবছরই আতসবাজি এবং শব্দবাজির দৌরাত্ম্য থাকে । ঠিক সেই কারণে, সেই মোতাবেক দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আগেই জানিয়ে দিয়েছিল রাজ্যে শুধুমাত্র সবুজবাজি বিক্রয় করা যেতে পারে । সেই বাজি ফাটানোতেও ছিল না কোনও নিষেধ ।
তবে শব্দবাজি রুখতে রাজ্যের পুলিশ-প্রশাসন এবারে যথেষ্ট তৎপর ছিল। রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত ২ ঘণ্টার নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে দেদার পুড়েছে বাজি । এমনটাই সূত্র মারফত খবর । কলকাতার বিভিন্ন জায়গাতে প্রচুর শব্দবাজি ফাটানোর গতকাল । পুলিশ সূত্রের খবর, নিউটাউন, সল্টলেক, বেহালা, টালিগঞ্জের মতো জায়গা থেকে আসে দেদার শব্দবাজি ফাটানর অভিযোগ । অভিযোগ আসে কসবা, উল্টোডাঙা, ফুলবাগান, বেলগাছিয়া, কাশীপুর, হরিদেবপুর এবং নিউ মার্কেট থানা সংলগ্ন এলাকা থেকেও । লালবাজার সূত্রে দাবি, অভিযোগ পেতেই পদক্ষেপ নেয় পুলিশ। তারপরই গ্রেফতার করা হয় মোট ৪৪৪ জনকে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

