দক্ষিণাকালী ধ্যানে পূজিতা মুর্শিদাবাদের মা কিরীটেশ্বরী

মুর্শিদাবাদ জেলার অন্যতম সতীপীঠ কীরিটেশ্বরী মন্দির । রবিবার কালীপুজো উপলক্ষে মন্দিরে দেখা গেল ভক্তের ঢল । মা কিরীটেশ্বরী এখানে দক্ষিণাকালী ধ্যানে পূজিতা হন।

মুর্শিদাবাদ জেলা নবাবের জেলা হলেও জেলাতেই রয়েছে ৫১ সতীপীঠের অন্যতম কিরীটেশ্বরী মন্দির । মুর্শিদাবাদ জেলাতে অবস্থিত প্রাচীন মন্দির কিরীটেশ্বরী । কালীপুজোর দিন সকাল থেকেই ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো । নিজের মনস্কামনা নিয়ে মায়ের পুজো দিতে এসেছেন বহু মানুষ ।

ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই কীরিটেশ্বরী মন্দিরকে দেশের সেরা পর্যটন গ্রামের শিরোপা দেওয়া হয়েছে ।ফলে নতুন এক পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে এই মন্দির চত্বর । কালীপুজোর দিন সেজে উঠছে এই মুর্শিদাবাদ জেলার অন্যতম ৫১পীঠের সতীপীঠ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube