ভারতবর্ষে রয়েছে ৫১ টি সতীপীঠ । আর এই ৫১ টি সতীপীঠের শেষ পীঠ হল বীরভূম জেলার কঙ্কালীতলা । কথিত রয়েছে দক্ষযজ্ঞের সময় দেবী সতীর কোমরের অংশ বা কাঁকাল পড়েছিল এই কঙ্কালীতলার মহা কুন্ডে। তাই এই মহা কুন্ডের জল অতি পবিত্র । রবিবার সকাল থেকেই কালীপুজো উপলক্ষে ভক্তের ভিড় চোখে পড়ছে কঙ্কালীতলা সতীপীঠে ।
এই স্থানের পাশ দিয়ে বয়ে গেছে কোপাই নদী । মন্দিরের পাশেই রয়েছে মহাশ্মশান । প্রতিটি সতী পীঠেই থাকে ভৈরব মন্দির । এই জঙ্গল ঘেরা এলাকাতে এভাবেই মা কঙ্কালী থাকতে পছন্দ করেন । দুর দূরান্ত থেকে ভক্তরা এসে তাঁদের মনস্কামনার কথা ম্যাকে জানালে, মা কঙ্কালী তা পূরণ করেন ।
সারা বছরই ভক্তের ঢল দেখা যায় এই কঙ্কালীতলা সতী পিঠে । কালীপুজোর দিনগুলিতে প্রচুর ভক্তের ঢল নামে মা কঙ্কালীর পুজো দেখতে । মূলত তন্ত্র মতেই মা কঙ্কালীর পূজো হয় কালীপুজোর রাত্রে । সারা রাত ধরে চলে নিশি পুজো । আজ কালীপুজোর দিনও তার অন্যথা হয়নি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

