রবিবার বাঁকুড়া শহর সংলগ্ন পাতাকোলা এলাকায় উদ্ধার হল এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ । পেশায় নৈশ প্রহরী ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায় । স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতের নাম নাজিমুদ্দিন দালাল ওরফে নাজু; তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর ।
মৃতদেহ উদ্ধার হওয়ার এই ঘটনার পর রবিবার ভোর ৫টা ৩০ মিনিট থেকে স্থানীয় বাসিন্দারা এক্তেশ্বর ব্রীজের কাছে রানীগঞ্জ-বিষ্ণুপুর জাতীয় সড়ক অবরোধ করেছেন । ঘটনাস্থলে পৌঁছয় বাঁকুড়া সদর থানার পুলিশ ।
মৃতের পরিবার সূত্রে খবর, নাজিমুদ্দিন দালাল পেশায় একজন নৈশপ্রহরী । মূলত তিনি ধলডাঙা মোড় এলাকাতেই কাজ করতেন । এদিন ভোরে পাতাকোলা এলাকায় তার রক্তাক্ত মৃতদেহ দেখতে পাওয়া যায় । নাজিমুদ্দিনকে খুন করা হয়েছে বলেই মৃতের পরিবার সূত্রে দাবি করা হয়েছে । এই মুহূর্তে জেলা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন ।
শেষ পাওয়া খবর পর্যন্ত জানা যাচ্ছে, মৃতদেহ আটকে রেখে জাতীয় সড়ক অবরোধ চলছে । দিনের ব্যস্ততম সময়ে এই অবরোধের জেরে আটকে পড়েছেন অসংখ্য যাত্রী ও পণ্যবাহি যানবাহন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

