রবিবার, কালীপুজোর দিনে সকাল থেকেই পুজো প্রস্তুতি চলছে বীরভূমের ফুল্লরাতলা মন্দিরে । বেশ কিছু ভক্তরাও আসতে শুরু করেছেন আজকের এই পবিত্র দিনে ।

সতী মায়ের ৫১ টি পীঠের মধ্যে অন্যতম হল বীরভূমের ফুল্লরাতলা । দক্ষযজ্ঞের পর দেবী সতীর ঠোঁটের নিচের অংশ পতিত হয়েছিল এই ফুল্লরাতলা স্থলে । বীরভূমের এই ফুল্লরা মন্দিরে কোন মূর্তি নেই । দেবী এখানে শিলা মূর্তিতেই পূজিত হয়ে আসছেন যুগ যুগ ধরে ।

তবে এই সতীপীঠে মায়ের কোনও মূর্তি না থাকলেও দেবী ফুল্লরার মন্দিরের পাশেই রয়েছে পঞ্চম মুন্ডির আসন । এই কালীপুজোতে মা ফুল্লরার বিশেষ পুজো হয় মন্দিরে । প্রচুর ভক্তের ঢল নামে কালীপুজোর দিনগুলিতে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

