শয়ে শয়ে প্যাকেট রেশনের আটা বস্তা বন্দী হচ্ছে পাচারের জন্য । আর এই সময়েই ঘটনাটি চোখে পড়ে যায় স্থানীয় বাসিন্দাদের । শনিবার ঘটনায় তোলপাড় হয়ে যায় নদিয়ার বীরনগরের আট নম্বর ওয়ার্ড । ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে তাহেরপুর থানার পুলিশ ।
রেশন দুর্নীতির মাঝে প্রকাশ্য চলে এল আটা পাচারের ঘটনা । ঘটনার বিবরণী জানা যায় বীরনগর ৮ নম্বর ওয়ার্ডের স্মরজিত পল্লী চরক ডাঙ্গাপাড়ায় একটি কলাবাগানের মধ্যে এই পাচারকার্য চলছিল । স্থানীয় সূত্রে জানা যায়, প্রশান্ত পাল নামে একজনের নাম উঠে আসছে এই ঘটনায় । রেশন দুর্নীতির মাঝে এমন এক ঘটনা ছড়িয়ে পড়তে রীতিমতো আরও চাঞ্চল্য সৃষ্টি করছে ।
এদিনের ঘটনায় জানা গিয়েছে, রেশনের আটা পাচার করার সময়েই স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করে ওই মাল আটকে দেয় । ধরা পড়ে যাওয়ার ফলে ওই স্থানে প্রচন্ড উত্তেজনার সৃষ্টি হয় । ঘটনাস্থলে ছুটে আসে তাহেরপুর থানার পুলিশ । রাজ্যজুড়ে যখন রেশন বন্টন দুর্নীতি নিয়ে তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তখন বীরনগর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের বিপুল পরিমাণ রেশনের আটা উদ্ধার হওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নদীয়া জেলা জুড়ে । এই ঘটনার পেছনে কে বা কারা যুক্ত বা কোন রেশন ডিলারের মাধ্যমে এই কাজ হচ্ছে তাই নিয়ে শুরু হয়েছে চাপা গুঞ্জন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

