বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ

রাস্তা সারাইয়ের সাইনবোর্ড ছিল , সেই সাইনবোর্ড তুলে রাস্তার পাশে ফেলে দেওয়া হয়েছে । রাস্তা সারাই হয়নি । ঘটনাটি বসিরহাট দু’নম্বর ব্লকের রাজেন্দ্রপুর পঞ্চায়েতের গাছারাটি এলাকার ঘটনা ।

জাবেদের মোড় থেকে মসজিদ পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তা দীর্ঘ আট থেকে দশ বছর বেহাল অবস্থা । অসুস্থ রোগীদেরকে কাঁধে করে এক থেকে দেড় কিলোমিটার নিয়ে গিয়ে গাড়িতে তুলতে হয় , স্কুলের ছাত্র-ছাত্রীরা যেতে পারে না , সাইকেল বাইক প্রাই দিন দুর্ঘটনা ঘটে ।

স্থানীয় মানুষের অভিযোগ একবার টাকাও অনুমোদন হয় এবং রাস্তা সারাইয়ের সাইনবোর্ডও লাগানো হয় রাস্তার পাশে কিন্তু বছরের পর বছর কেটে গেলেও সেই রাস্তা তৈরি হয়নি । সেই কারণেই স্থানীয়রা বিক্ষোভ দেখাচ্ছেন ।

বিক্ষোভকারীদের দাবি কোথায় গেল সেই রাস্তা সারাইয়ের টাকা ? যদিও রাজেন্দ্রপুর পঞ্চায়েতের প্রধান সমির বাছার জানান যে আগে NRGA প্রকল্পে টাকা বরাদ্দ হয়েছিল , যেহেতু কেন্দ্রীয় সরকার NRGA প্রকল্প বন্ধ করে দেয় সেই কারণেই ওই রাস্তার কাজ হয়নি । আবার রাজ্য সরকারের ৯১ লক্ষ টাকা অনুমোদন হয়েছে খুব শীঘ্রই ওই রাস্তার কাজ শুরু হবে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube