টাকার অভাবে বাড়ি ফেরাতে পারছে না অসুস্থ বাবাকে

চোখে এক রাস কান্না নিয়ে বাবাকে কেরল থেকে কী ভাবে ফিরিয়ে আনবে বাড়িতে সেই চিন্তায় দিন গুজরান করছেন নবম শ্রেণীর ছাত্রী রুবিনা খাতুনের পরিবার। জানা যায়, রুবিনা খাতুনের বাবা আজিজুর সেখ পরিবারের মুখে দু’মুঠো অন্ন তুলে দিতে মুর্শিদাবাদের হরিহরপাড়া আব্দুলপুর গ্রামে বাড়ি ঘর ছেড়ে ভিন রাজ্য কেরলে প্রায় তিন মাস আগে যান রাজমিস্ত্রির কাজে ।

পয়লা নভেম্বর একটি বিল্ডিংয়ে রাজমিস্ত্রির সহযোগীর কাজ করছিল সেই সময় হঠাৎ বহুতল থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর জখম অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য । সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসক জানান উন্নত মানের যন্ত্রপাতি না থাকায় তাকে বড় কোন বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার কথা । সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন রয়েছে আগামীকাল তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে কিভাবে ছাড়িয়ে নিয়ে আসবেন বুঝে উঠতে পারছে না কারণ হাসপাতাল থেকে প্রায় 8 লক্ষ টাকার বিল ধরিয়েছে পরিবারের সদস্যদের হাতে। কিভাবে তারা এত টাকা দিয়ে ছাড়িয়ে আনবে সেই চিন্তায় ঘুম উড়েছে পরিবারের । ওই পরিবারের মোট সদস্য ৫ জন তার মধ্যে একমাত্র রোজগার যিনি করেন তিনিই জখম , এখন আপনাদের দুয়ারে হাত পেতেছে এই পরিবার , সবাইকে অনুরোধ এই পরিবারকে অল্প অল্প করে সাহায্য করে পাশে থাকুন ।

প্রসঙ্গত, বাংলা থেকে ভিন রাজ্যে রুটি-রুজির সন্ধানে যান একাধিক শ্রমিক ৷ সেখানে গিয়ে তাঁরা দুর্ঘটনারও শিকার হন ৷ তবে পরিবারের মুখে দু’মুঠো অন্ন তুলে দিতে বাড়ি-ঘর ছেড়ে ভিন রাজ্যে একটু ভালো থাকার আশায় পাড়ি দেন এই পরিয়ায়ী শ্রমিকরা ৷ সেখানে চলে প্রতিনিয়ত যুদ্ধ ৷ অন্ধকার কুঠুরির স্যাঁতস্যাঁতে ঘরে কোনও রকমে দিন গুজরায় এই পরিয়ায়ী শ্রমিকদের ৷ অসুস্থ হলে কিংবা মৃত্যু হলে পরিবারের লোকজন শেষ দেখা দেখতে পাবেন কি না, তাও নিশ্চিত নয় ৷ প্রতিনিয়ত অনিশ্চয়তা সঙ্গী পরিয়ায়ী শ্রমিকদের ৷

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube