বাঁশি বাজিয়ে সবুজ কালী পূজিত হয় হরিপালের অধিকারী পরিবারে

প্রাচীন নিয়মানুসারে দেবী কালীর রূপ সাধারণত কালো কিংবা নীল রঙের হয়ে থাকে । কিন্তু হুগলির হরিপালের শ্রীপতিপুর পশ্চিম গ্রামের অধিকারী পরিবারের কালীর গায়ের রং কচি কলাপাতার মত সবুজ । তাই ইনি “সবুজ কালী” নামে পরিচিত ।

কথিত আছে প্রায় ৭০ বছর আগে প্রাচীন এই পুজোর প্রতিষ্ঠা করেছিলেন বটকৃষ্ণ অধিকারী । মা কালীর স্বপ্নাদেশে তিনি দেবী মূর্তি প্রতিষ্ঠা করেন সবুজ রঙের । সারা বছর দেবী নির্দিষ্ট নিয়ম মেনে পুজিত  হলেও কালীপুজোর দিন এই বাড়ি হয়ে উঠে জমজমাট  । পরিবারের সদস্য, দেবজ্যোতি অধিকারী জানান কালীপুজোর আগের দিন ভূত চতুর্দশী তিথিতে কথিত আছে এই সবুজ মা মায়ের কাছে ১৪ টি প্রদীপ জ্বালিয়ে মানত করলে দেবী  তাঁর মনের ইচ্ছা পূর্ণ করেন । তাই এদিনের পাশাপাশি কালীপুজোর দিনে প্রচুর ভক্ত সমাগম হয় ।

এই দেবী কৃষ্ণ ও কালীর এক রূপ তাই প্রাচীন রীতি অনুযায়ী কালীপুজোর দিনে ষোড়শ উপাচারে শুরু হওয়া পুজোর দ্বিতীয় প্রহরে তিন ঘন্টা ধরে বাঁশি বাজিয়ে শোনানো হয় মাকে । পাশাপাশি মায়ের পুজোর ভোগ হিসাবে ইলিশ মাছ অন্যতম। এখন সেই দেবীর আরাধনায় ব্যস্ত অধিকার পরিবার ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube