সল্টলেক সেক্টর ফাইভে বৃহস্পতিবার আগুন লাগে এক বহুতলে । সল্টলেকের সেক্টর ফাইভে দুপুর বেলায় রেশমি টাওয়ারে আচমকাই আগুন লেগে যায় । ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন ।
বৃহস্পতিবার দুপুরে সেক্টর ফাইভের ওয়েবেল মোড়ের কাছে রেশমি টাওয়ারের নিচে দু’টি গোডাউনে আগুন লাগে । এদিন স্থানীয় সূত্রে জানা যাচ্ছে গোডাউন দু’টির ভেতর থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায় । তা দেখেই তৎক্ষণাৎ সেখানকার কর্মীরা খবর দেন দমকলে ।
ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন । দমকল কর্মীরা মুখে রুমাল বেঁধে বন্ধ গোডাউনের ভিতর ঢোকার চেষ্টা করেন বলে জানা যাচ্ছে স্থানীয় সুত্র মারফত । গোডাউনের ভিতরে মূলত বৈদ্যুতিক বাল্ব তৈরীর সরঞ্জাম রাখা ছিল বলেই খবর পাওয়া গিয়েছে । দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে । এদিন আশেপাশের অফিস থেকে মানুষ আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে আসেন । তবে এদিনের আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

