নবগ্রামে স্কুলের আমড়া গাছ কাটার সময় ঘটে গেল বড় বিপত্তি । স্কুলের প্রাচীর ভেঙে ঘটল দুর্ঘটনা; যার জেরে মৃত্যু হয় এক মহিলার । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল নবগ্রামে ।
মুর্শিদাবাদের নবগ্রামের কল্যাণগঞ্জ গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে একটি গাছ কাটতে গিয়ে হয় বিপত্তি । জানা যায় গাছ কাটার সময় ডাল পরে স্কুলের প্রাচীরে পড়ে । ফলে প্রাচীর ভেঙে পরে দুই মহিলার উপরে । পূর্ণিমা পাল ও অমিতা মার্জিত নামে দু’জনকে দ্রুত স্থানীয়রা উদ্ধার করেন ।তাঁদেরকে নিয়ে যাওয়া হয় নবগ্রাম প্রাথমিক চিকিৎসালয় ।
সেখানে কর্মরত ডাক্তাররা অমিতা মার্জিতকে মৃত বলে ঘোষণা করেন । গুরুতরভাবে আহত পূর্ণিমা পালকে বহরমপুর মেডিক্যাল কলেজে রেফার করা হয় । ঘটনাস্থলে পৌঁছায় নবগ্রাম থানার পুলিশ । মৃতদেহ উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বহরমপুর মেডিক্যাল কলেজের মরগে । পুরো ঘটনার তদন্ত শুরু করেছে নবগ্রাম থানার পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

