শীতের আমেজেই কালীর আরাধনা

কালী পুজোতে থাকছে শীতের আমেজ । তাই নিশ্চিন্তে বাজি ফাটানোতে আর কোনও বাধা নেই । আবহাওয়া সূত্রের খবর অনুযায়ী, বৃষ্টির কোন সম্ভাবনা নেই । ভাইফোঁটাতেও আবহাওয়ার একই রকম থাকার সম্ভাবনা । দুই উৎসবেই মনোরম পরিবেশ । থাকছে পরিষ্কার আকাশ সহ হালকা শীতের আমেজ । বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর ।

কলকাতায় ২০ থেকে ২২ ডিগ্রি আর পশ্চিমের জেলাগুলিতে ১৭ থেকে ১৮ ডিগ্রিতে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা । আপাতত থাকছে পরিষ্কার আকাশ । সকাল, সন্ধ্যে শীতের আমেজ পাবেন রাজ্যবাসী । আগামী ৫ থেকে ৭ দিন এরকমই থাকবে আবহাওয়া, জানালো আবহাওয়া দফতর ।

একটি ঘূর্ণাবর্ত রয়েছে কোমোরিন ও সংলগ্ন এলাকায় । অন্যদিকে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে বলেও জানা গিয়েছে । পূর্ব মধ্য আরব সাগরে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হচ্ছে । বৃহস্পতিবার এই নিম্নচাপ ওই এলাকাতেই শক্তি হারাবে বলে জানা যাচ্ছে । যদিও এই নিম্নচাপ থেকে বাংলায় কোন প্রভাব পড়ার আশঙ্কা নেই বলেই খবর আবহাওয়া দফতর সূত্রে ।

দক্ষিণবঙ্গে হেমন্তের আবহাওয়া একই রকম থাকবে আগামী কয়েক দিন । কলকাতা ও সংলগ্ন এলাকায় কুড়ি থেকে একুশ ডিগ্রির মধ্যে থাকবে তাপমাত্রা । আগামী তিন দিন একই রকম থাকবে তাপমাত্রা; তারপর তা সামান্য বাড়বে বলেই জানা যাচ্ছে । পশ্চিমের জেলাগুলিতে এই তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে নেমে যাবে । বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতে তাপমাত্রা ১৭ থেকে ১৮ ডিগ্রির ঘরে থাকবে । এই সপ্তাহে শীতের আমেজ থাকবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় । কলকাতা ও সংলগ্ন এলাকায় সকাল এবং সন্ধ্যাতে শীতের আমেজ কিছুটা অনুভূত হলেও পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ বেশি অনুভূত হবে ।

উত্তরবঙ্গে আগামী কয়েকদিন উত্তুরে হাওয়ার প্রভাব থাকবে । জেলায় জেলায় পরিষ্কার আকাশ থাকবে ও তাপমাত্রাও থাকবে স্বাভাবিক । ইতিমধ্যেই শীতের আমেজ অনেকটাই বেড়েছে । আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলেই খবর । উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ছাড়া বাকি কোন জেলাতে বৃষ্টির কোন সম্ভাবনা নেই আগামী কয়েক দিন । ক্রমশ শুকনো বাতাস ও জলীয় বাষ্প কমবে বলেই জানা গিয়েছে । উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও শীতের আমেজ ক্রমশ বাড়তে থাকবে ।

কলকাতায় বইছে উত্তর ও উত্তর পশ্চিমের হাওয়া। সকালে ও সন্ধ্যায় শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে । চলতি সপ্তাহে কুড়ি ডিগ্রি থেকে বাইশ ডিগ্রির ঘরে থাকবে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা । একই সঙ্গে থাকছে পরিষ্কার আকাশ । খুব হালকা শীতের আমেজ উপভোগ করবেন কলকাতাবাসী । এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ ডিগ্রি । গতকাল, বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৬ থেকে ৯৬ শতাংশ ছিল ।

আরব সাগরে নিম্নচাপের প্রভাবে আগামী তিনদিন কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তামিলনাড়ুর বিভিন্ন এলাকায় । একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকবে রাজ্যগুলিতে । পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তুষারপাতের সম্ভাবনা জম্মু-কাশ্মীর, লাদাখ এবং মুজাফফরাবাদে । বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা থাকবে । উত্তরাখন্ড এবং হিমাচল প্রদেশে বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে হরিয়ানা, চন্ডিগড় পাঞ্জাব রাজস্থান এবং দিল্লিতেও । আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী সাতদিন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube