একদিকে যখন আসতে আসতে বোঝা যাচ্ছে শীতের পরশ, ঠিক তখনই টের পাওয়া যাচ্ছে নিম্নচাপের ভ্রুকুটির । জানা যাচ্ছে, বুধবার নিম্নচাপ তৈরি হবে আরব সাগরে । ইতিমধ্যেই ঘূর্নাবর্ত শক্তি বাড়াচ্ছে তামিলনাড়ু সংলগ্ন উপকূলে । পূর্ব মধ্য আরব সাগরে এই ঘূনাবর্ত নিম্নচাপে পরিণত হবে বলেই জানা যাচ্ছে । যদিও এই নিম্নচাপ থেকে বাংলায় কোন প্রভাব পড়ার আশঙ্কা নেই বলেই খবর ।
কালী পুজোতেও বজায় থাকছে শীতের আমেজ । ভাইফোঁটাতেও আবহাওয়ার একই রকম থাকার সম্ভাবনা রয়েছে । উত্তুরে হাওয়া বইছে । আগামী ২৪ ঘন্টায় বেশ কিছুটা নামবে পারদ । শীতের আমেজ ফিরছে রাজ্যে ।
আরো এক-দুই ডিগ্রি তাপমাত্রা নেমে যাবে বলেই খবর । বুধবারের মধ্যে ২০-২১ ডিগ্রিতে নামতে পারে কলকাতার তাপমাত্রা । সপ্তাহের মাঝামাঝি রীতিমতো শীতের আমেজ উপভোগ করবেন রাজ্যবাসী । কলকাতায় ২০-২১ ডিগ্রিতে আর পশ্চিমের জেলাগুলিতে ১৭-১৮ ডিগ্রিতে নেমে যাবে তাপমাত্রা ।
কলকাতা ও সংলগ্ন এলাকায় সকাল এবং সন্ধ্যাতে শীতের আমেজ কিছুটা অনুভূত হলেও পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ বেশি অনুভূত হবে বলেই মনে করা হচ্ছে । আগামী বুধবারের মধ্যে আবারও তাপমাত্রা কমতে পারে বলতে ইঙ্গিত । আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, কলকাতা ও সংলগ্ন এলাকায় কুড়ি থেকে একুশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা নেমে যাবে আগামী তিন দিনের মধ্যে ।
পশ্চিমের জেলাগুলিতে এই তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে নেমে যাবে । বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতে তাপমাত্রা ১৭-১৮ ডিগ্রির ঘরে নেমে যেতে পারে বুধবারের মধ্যে । এই সপ্তাহেই শীতের আমেজ ফিরবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় । আগামী কয়েকদিন উত্তুরে হাওয়ার প্রভাব থাকবে বলেই জানা যাচ্ছে । জেলায় জেলায় পরিষ্কার আকাশ থাকবে, তবে নামবে তাপমাত্রা । হেমন্তের আবহাওয়ায় তাপমাত্রা এবার নিম্নমুখী হতে চলেছে ।
উত্তরবঙ্গে ইতিমধ্যেই শীতের আমেজ অনেকটাই বেড়েছে । আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই উত্তরবঙ্গে । উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ছাড়া বাকি কোন জেলাতে বৃষ্টির কোন সম্ভাবনা নেই আগামী কয়েক দিন । ক্রমশ শুকনো বাতাস ও জলীয় বাষ্প কমবে । উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও শীতের আমেজ ক্রমশ বাড়তে থাকবে ।
কলকাতায় আগামী ২৪ ঘন্টায় বেশ কিছুটা তাপমাত্রা নামবে বলেই জানা গিয়েছে । সকালে ও সন্ধ্যায় শীতের আমেজ বজায় থাকবে । চলতি সপ্তাহে কুড়ি ডিগ্রির ঘরে নামবে কলকাতার তাপমাত্রা ।একই সঙ্গে থাকবে পরিষ্কার আকাশ । কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের আমেজ ; বইছে উত্তর ও উত্তর পশ্চিমের হাওয়া ।
কলকাতায় বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.১ ডিগ্রি । মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৮ থেকে ৯৭ শতাংশ ছিল । আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২১ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

