আবারও বোমা উদ্ধার হল মালদহে । বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মালদহের বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় । বৃহস্পতিবার এই বোমা উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলের দিকে রওনা দেয় পুলিশ ও বম্ব স্কোয়াড।
আজকের এই ঘটনায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে কৃষ্ণপুরের চামা মাঠ সংলগ্ন এলাকায় জঙ্গলের মধ্যে এদিক-ওদিক বোমা পড়ে থাকতে দেখা যায় । বোমা উদ্ধারের এই ঘটনাকে ঘিরে স্বভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকায় । বোমা উদ্ধার হওয়ার পরই দ্রুত খবর দেওয়া হয় পুলিশে ।
প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দাদের অনুমান, উদ্ধার হওয়া বোমাগুলি প্রত্যেকটি বল বোমা ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

