বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে দেহ পাচারের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ ।ধৃতদের বৃহস্পতিবার পেশ করা হয় বর্ধমান আদালতে । ধৃতদের মধ্যে রয়েছে বর্ধমানের বাসিন্দা গৌতম ডোম, নন্দলাল ডোম, সুমন মিত্র, শম্ভু মিত্র ; অপর দিকে দার্জিলিংয়ের বাসিন্দা অবিনাশ মল্লিকও ধৃত এই ঘটনায় ।
এদিনের ঘটনায় জানা গিয়েছে বুধবার বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে দেহ শববাহী গাড়িতে চাপিয়ে পালাচ্ছিল একদল দুষ্কৃতী । নিরাপত্তা কর্মীদের সন্দেহ হওয়ায় ধরে ফেলা হয় এই পাচারকারীদের । পাচারকারীদের আটক করে বর্ধমান থানায় খবর দেওয়া হয় । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ পাচারের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসে । বৃহস্পতিবার পাঁচজনকে গ্রেফতার করে বর্ধমান আদালতে পেশ করল বর্ধমান থানার পুলিশ।
এই ঘটনায় জানা যাচ্ছে, অবিনাশ মল্লিক মেডিক্যাল কলেজের ফরেনসিক ডিপার্টমেন্টের কর্মী; তাঁর বাড়ি দার্জিলিংয়ে ! অন্যদিকে জানা যাচ্ছে, গৌতম ডোম ও নন্দলাল ডোম মেডিক্যাল কলেজের এনাটমিক ডিপার্টমেন্টের কর্মী; তাঁদের বাড়ি বর্ধমানে । ঘটনায় জড়িত শম্ভু মিত্র ও তাঁর ছেলে সুমন মিত্র শববাহী গাড়ি, স্বর্গ রথের চালক । সূত্রের খবর, তাঁদের বাড়ি বর্ধমানের বাবুরবাগ এলাকায় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

