চাঙড় খসে পড়ছে বিদ্যালয়ের ছাদ থেকে, আতঙ্কিত পড়ুয়া সহ অভিভাবকরাও

প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষের ছাদের চাঙড় খসে পড়ছে । আতঙ্কে রয়েছেন খুদে পড়ুয়ারা । এই রকম বিপজ্জনক পরিস্থিতিতে অভিভাবকরাও তাঁদের ছোট ছোট শিশুদের বিদ্যালয়ে পাঠাতে রাজি নন । ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার কাশীপুর ব্লকের, ইন্দ্রবিল চক্রের অন্তর্গত পাথরডিহা প্রাথমিক বিদ্যালয়ে ।

এহেন বেহাল দশার জন্য অভিভাবকরা তাদের প্রাণের চেয়েও প্রিয় শিশুদের বিদ্যালয়ে পাঠানো বন্ধ করে দিয়েছিলেন । পরবর্তী সময়ে ইন্দ্রবিল চক্রের অবর বিদ্যালয়ের পরিদর্শক, বিডিও এবং গ্রামবাসী সহ অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয় প্রাঙ্গণে একটি অস্থায়ী ছাউনি তৈরি করে পুনরায় পঠন-পাঠন এবং মিড ডে মিল শুরু করা গিয়েছে বলে সূত্রের খবর ।

ইন্দ্রবিল চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক তুফান কুমার বাগদি বলেন, বিদ্যালয়টির নতুন ভবন তৈরির জন্য আবেদন করা হয়েছে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে । অন্যদিকে গ্রামবাসীরা বলেন শীঘ্রই বিদ্যালয় শ্রেণীকক্ষের কাজ শুরু না হলে এইরকম বিপজ্জনক অবস্থায় তাঁরা তাঁদের শিশুদের আর বিদ্যালয়ে পাঠাবেন না । বর্তমানে একটি ত্রিপলের ছাউনি করে অতি কষ্টের মধ্যে বিদ্যালয়ের পঠন পাঠন চলছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube