ইডি দফতরে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এক ঘন্টার মধ্যেই দফতর থেকে বের হলেন সাংসদ

।। স্বর্ণালী মান্না ।।

উৎসবের মরসুমেও স্বস্তি নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের । শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আবারও তৎপর ইডি । শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে ফের হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে । বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।

এদিন সকাল ১১টা নাগাদ ইডির দফতরে পৌঁছন তৃণমূলের সর্বভারতীর সাধারণ সম্পাদক । আর ঠিক এক ঘন্টা পার হতে না হতেই তাঁকে সিজিও কমপ্লেক্স থকে বের হতে দেখা যায় । কার্যত এই প্রথমবার এত কম সময়ের জন্য তাঁকে ইডি দফতরে থাকতে দেখা যায় । সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তাঁর কাছে কিছু নথি চেয়েছিলেন । এদিন সেই নথিই জমা দিতে এসেছিলেন তিনি ।তাঁর কথা মতো ৬০০০ পাতার নথি তিনি এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দিয়ে এসেছেন । সম্ভবত সেই কারনেই আজ আর জেরা করা হয়নি তাঁকে ।

এই নিয়ে তৃতীয় বার নিয়োগ দুর্নীতি মামলায় তলব করা হল ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদকে । বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল । আর তার আগেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল সিজিও চত্ত্বর । পুলিশি ব্যারিকেডে ঘিরে ফেলা হয় সিজিও কমপ্লেক্সের রাস্তা ।

এদিন ইডি সূত্রে পাওয়া কভর অনুযায়ী জানা যাচ্ছে, একাধিক তথ্য পাওয়া যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত । সেই সকল তথ্য মিলিয়ে দেখতেই তলব করা হয়েছে বলেই জানা যাচ্ছে । একই সঙ্গে তাঁর ব্যাঙ্ক ডিটেলস সহ আয় সংক্রান্ত তথ্য নিয়েই তাঁকে জেরা করার সম্ভাবনাও প্রবল বলেই মনে করা হচ্ছে । পাশাপাশি লিপ্স অ্যান্ড বাউন্ডস সংস্থা থেকে তাঁর আয় নিয়েও তাঁকে জেরা করা হতে পারে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube