কুন্তল ঘোষের নিউটাউনের ফ্ল্যাটে ইডি-র হানা!

।। স্বর্ণালী মান্না ।।

মঙ্গলবার কুন্তল ঘোষের নিউটাউনের ফ্ল্যাটে হানা দেন ইডি আধিকারিকরা । শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন কুন্তল ঘোষ । আর এরই মধ্যে আজ সকালেই তল্লাশি চালানো হয় তাঁর ফ্ল্যাটে ।

ইডি আধিকারিকদের মতে তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষের ফ্ল্যাট থেকে আরও কিছু নথি উদ্ধার হতে পারে । যার জেরেই আজকের তাঁদের এই তল্লাশি অভিযান । সূত্রের খবর, তাঁর এই ফ্ল্যাট থেকে একাধিক তথ্য উদ্ধার করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা । ইডি সূত্রে জানা যাচ্ছে, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে একাধিক নতুন তথ্য উঠে এসেছে তাঁদের হাতে । এদিন অন্যান্য আবাসিকদের সাথেও কথা বলেন আধিকারিকরা ।

শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে বেশ কয়েক মাস আগেই গ্রেফতার হয়েছিলেন নিয়োগ দুর্নীতির মিডলম্যান ও তৃণমূলের যুবনেতা এই কুন্তল ঘোষ । তবে তাঁর গ্রেফতারির এতদিন পরেও কেন আবারও তাঁর ফ্ল্যাটে তল্লাশি চালানো হল, সেই বিষয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube