কুলতলিতে ধর্ষণ করে খুন! মোবাইলের সূত্র ধরে আটক অভিযুক্ত

গত ১২ অক্টোবর একটি ঘরের ভিতর থেকে উদ্ধার করা হয় এক বৃদ্ধার অর্ধনগ্ন, পচাগলা মৃতদেহ । কুলতলির কাঁটামারি এলাকায় ঘটে যায় এমনই চাঞ্চল্যকর এক ঘটনা ।

ঘরের ভিতর থেকে উদ্ধার হয় এক বৃদ্ধার মৃতদেহ । স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, মৃত বৃদ্ধার নাম সারথী বাছাড় । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ । মৃতার পরিবারের সদস্যদের অভিযোগ, ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে । তারপরই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ ।

সুত্র মারফত জানা যাচ্ছে ঘর থেকে উদ্ধার হয় ওজন করার বাটকারা, লোহার রড, গামছা । ময়নাতদন্ত রিপোর্টে যৌন নির্যাতন ও খুনের বিষয়টি স্পষ্ট হয় । তদন্তে নেমে পুলিশ মোবাইলের সূত্র ধরে রানা বাগের খোঁজ পায় । পুলিশের একটি বিশেষ টিম নদিয়ার উদ্দেশ্যে রওনা দেয় । সেখান থেকেই রানা বাগ সহ আরও একজনকে গ্রেফতার করে । পুলিশের কাছে খুনের কথা স্বীকার করেছে রানা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube