উদ্ধার ৬১ কেজি গাঁজা, গ্রেফতার ২

কোচবিহার থেকে ৬১ কেজি গাঁজা সহ গ্রেফতার করা হল দুইজনকে । নদিয়া মুর্শিদাবাদ বর্ডার সংলগ্ন এলাকায় পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল সেই গাঁজা । মঙ্গলবার রাতে সাগরদিঘী থানার পুলিশের হাতে ধরা পড়ে ওই দুই অভিযুক্ত ।

জানা যায়, সুইফট ডিজায়ার গাড়িতেই যাচ্ছিল দুই অভিযুক্ত । সেশটাব রায় ও সনজিৎ সিং দু’জন পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ । তাদের বাড়ি শিলিগুড়ির প্রধান নগর এলাকায় ।

এদিনের ঘটনায় জানা যায়, মঙ্গলবার রাতে সাগরদিঘী থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সাগরদিঘীর মোরগ্রাম আইল্যান্ড সংলগ্ন NH 34-এর ওপরেই গাড়িটিকে আটক করে । সেখান থেকে প্রায় ৬১ কেজি গাঁজা সহ দু’জনকে গ্রেফতার করা হয় । বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত জানালেন জঙ্গিপুর জেলা পুলিশ সুপার

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube