সরকারি হাসপাতালের ঘর দখল করে চলছে বেসরকারি ল্যাবের ব্যবসা । একই সঙ্গে চলছে দালাল রাজ । ঘটনাটি ঘটছে নদিয়ার কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতালে ।
হাসপাতালে রোগী এবং তার পরিবারের সদস্যদের অভিযোগ, হাসপাতালে রোগীকে আপদকালীন বিভাগে পাশের একটি ঘরে বসে থাকেন দুই থেকে তিনজন । রোগী আসলেই তাঁদেরকে দুই থেকে তিনজন ব্যক্তি পাশের একটি ঘরে জোর করে নিয়ে যান । একই সঙ্গে অভিযোগ উঠছে জোর করে রোগীর রক্ত পরীক্ষাও করানো হয় এখানে । আর তাতে সাধারণ গরিব মানুষের পকেট থেকে দুই থেকে তিন হাজার টাকা আদায় করে নেয় এই বেসরকারি সংস্থা ।
দীর্ঘ প্রায় বছরখানেকেরও বেশি সময় ধরে চলে আসছে এই বেআইনি ল্যাবের ব্যবসা । সূত্রের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষের একাংশের মদতেই চলছে এই বেআইনি কারবার । যেখানে একমাত্র শল্য চিকিৎসার হাসপাতাল কল্যাণী গান্ধী মেমোরিয়াল, সেখানে প্যাথলজি ল্যাব থাকা সত্ত্বেও সেখানে হয় না কোন পরীক্ষা । একপ্রকার বাধ্য হয়েই বেসরকারি ল্যাবে পরীক্ষা করাতে হয় রোগীদের; এমনটাই অভিযোগ জানাচ্ছেন রোগীদের পরিবারের সদস্যরা ।
মঙ্গলবার রাত্রিবেলায় নিউজ টাইমের ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি । ক্যামেরা দেখেই পালিয়ে গেলেন ল্যাবের দালালরা । এরপর কল্যাণী গয়েশপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় । কয়েকজন রোগীর পরিবারের সদস্যরা লিখিত অভিযোগ করেন এই বেসরকারি ল্যাবের বিষয়টি নিয়ে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

