কিষাণ মান্ডিতেও ফড়েদের উপস্থিতি!

কৃষকদের উৎপাদিত ফসল কেনার জন্য সরকারিভাবে তৈরি হয়েছিল জেলায় জেলায় কিষাণ মান্ডি । পশ্চিম মেদিনীপুর সহ জঙ্গলমহল ও ঝাড়গ্রাম এই জেলাগুলিতে যথাক্রমে ৬ টি এবং ৪ টি কিষান মান্ডি তৈরি হয়েছিল ।

এই সকল জেলাগুলিতে কিষাণ মান্ডি তৈরি হলেও চাষিরা সেই কিষাণ মান্ডিতে কোনভাবেই তাদের উৎপাদিত ফসল বিক্রি করতে পারেন না বলেই খবর । ফলে বছরের পর বছর কিষাণ মান্ডিগুলি এভাবেই পড়ে থাকে ।

কয়েক বছর আগে শুধুমাত্র ধানের মরশুমে সরকারিভাবে ধান কেনার বন্দোবস্ত করা হয়েছিল এই কিষাণ মান্ডি গুলি থেকে । কিন্তু সেই ধান কেনাতেও দেখা যায় ফড়েদের উপস্থিতি । অনেক কৃষকই অভিযোগ তুলছেন ফড়েদের মাধ্যমেই ধান কেনা হত ।

কৃষকদের আরও অভিযোগ, তারা যে পরিমাণ ধান কিষাণ মান্ডিতে বিক্রির জন্য নিয়ে আসেন, সেখান থেকে তাদেরকে প্রতি কুইন্টালে কোথাও ১০ থেকে ২৫ শতাংশ বাদ দিয়ে দেওয়া হত । তবে এই বছর এখনও ধান কেনা শুরু হয়নি ।

অন্যদিকে জানা যাচ্ছে, সরকারিভাবে নতুন নিয়ম করা হয়েছে এই বার থেকে । চাষীদের কৃষক বন্ধু অ্যাকাউন্ট থাকতে হবে । সেই অ্যাকাউন্টে সরাসরি তাদের সরকারি নির্ধারিত, অর্থাৎ ২১৮৩ টাকা প্রতি কুইন্টাল, মূল্যে বিক্রিত ধানের মূল্য তারা পাবেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube