উদ্ধার হল বিজেপি নেতার ঝুলন্ত মৃতদেহ !

বিজেপি নেতার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার নিধিরামপুর গ্রামে । বুধবার সকালে বাড়ির অদূরে শুভদীপ মিশ্র নামের এক বিজেপি নেতার ঝুলন্ত মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা ।

মৃতদেহ উদ্ধারের পরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে । শুভদীপ মিশ্র ওরফে দীপুকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে । দোষীদের গ্রেফতারের দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা । ঘটনার নেপথ্যে রাজনৈতিক কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে । পাশাপাশি এই ঘটনার পিছনে অন্য কিছু কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুভদীপ মিশ্র ওরফে দীপু, এলাকায় বিজেপি নেতা হিসাবে পরিচিত ছিলেন । গত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে দলের হয়ে প্রার্থীও ছিলেন দীপু । স্থানীয় সূত্রে খবর, দিন সাতেক আগে হঠাৎই বাড়ি ছেড়ে অন্যত্র থাকতে শুরু করেন শুভদীপ । গতকাল, মঙ্গলবারই তিনি বাড়িতে ফিরেছিলেন । বুধবার সকালে বাড়ির অদূরে গ্রামের প্রাথমিক বিদ্যালয় চত্বরে একটি গাছে গলায় দড়ির ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পান স্থানীয়রা ।

ঝুলন্ত মৃতদেহের দু’টি হাত দেহের সাথে গামছা দিয়ে বাঁধা অবস্থায় থাকায় সন্দেহ তীব্র হয় এলাকার মানুষের । এলাকাবাসী ও মৃতের পরিবার জানিয়েছেন, প্রতিবেশী এক বিবাহিতা মহিলার সাথে দীপুর ভালোবাসার সম্পর্ক ছিল । মহিলার পরিবারের তরফে দীপুকে খুনের হুমকিও দেওয়া হয়েছিল বুলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে । পরিবারের দাবি, মহিলার পরিবারের তরফেই দীপুকে খুন করা হয়ে থাকতে পারে ।

ঘটনার খবর পেতেই এলাকায় ছুটে যান শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরী । তাঁর দাবি, এর পিছনে রাজনৈতিক কারণও থেকে থাকতে পারে । যদিও তৃনমূল রাজনৈতিক কারণের অভিযোগ উড়িয়ে দিয়েছে । তৃণমূলের দাবি এই ঘটনা নিছকই আত্মহত্যা । গোটা ঘটনার প্রকৃত তদন্তের দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী । মৃতদেহ উদ্ধারেও বাধা দেওয়া হয় বলে খবর । পুলিশ এক মহিলাকে আটক করলে পুলিশের গাড়িতেও হামলা চালায় স্থানীয়রা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube